তারিখ লোড হচ্ছে...

শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতি নির্বাচিত আজ পবিত্র ঈদুল আযহা বিএনপিতে ত্যাগীদের মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিড নেতা কর্মিরা ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা, বাড়লো ব্যক্তিগত ঋণের সীমা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতি অবকাঠামোর সংকটে টেপ্রিগঞ্জ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী পুতুল ইরান থেকে সরিয়ে আনা ১৮৬ বাংলাদেশি দেশে ফিরছেন ঈদের দিন সারাদেশে কালবৈশাখীসহ ঝড়বৃৃষ্টির সম্ভাবনা সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর শোলাকিয়া ঈদগাহে জামাত সকাল ১০টায়, নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় বাড়তি ভাড়া ও যানজটের ভোগান্তিতে নাড়ির টানে ঘরমুখো যাত্রীরা আ'লীগ ও জাপার লোকদের কমিটিতে আনার অভিযোগে এনসিপি নেতার পদত্যাগ বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ড নওগাঁয় দখল-দূষণে মরা খাল, বিপন্ন কৃষি ও পরিবেশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড ‘প্রাইম নাও’ চালু করলো মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই - ডা. শফিকুর রহমান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে - তথ্য ও সম্প্রচার মন্ত্রী নারীর ক্ষমতায়নে দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পাওয়ায় উল্লাসে মাতোয়ারা লালপুর বাসী কুলাউড়ায় বাবা-ছেলের দ্বন্দ্বে প্রাণহানি, অভিযুক্ত ছেলে গ্রেপ্তার শ্যামা সুন্দরীর মশার উপদ্রবে অতিষ্ঠ রংপুর নগরীর মানুষ নীলফামারীতে আত্মসাতের মামলায় ৪ নারীর কারাদণ্ড টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ জাতীয় সংগীত লিখতে না পারায় নিয়োগ পরীক্ষায় সকল প্রার্থীই বাদ ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর ব্যারিস্টার সুমনের জামিনের খবর ও ছবি ভুয়া - ফ্যাক্টওয়াচ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজনগরে যুবক খুন খুলনার দিঘলিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে - স্বরাষ্ট্রমন্ত্রী ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় - তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ইয়াসের খান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত এক জেলাতেই পাঁচ সাগর, মনোমুগ্ধকর জলরাশি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা পরাজিতদের নিরাপত্তাই বিজয়ীর প্রথম দায়িত্ব - ব্যারিস্টার হাসান রাজীব সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য

আদর্শ সংগীত বিদ্যালয়ের সাংস্কৃতিক পরীক্ষার সনদ ও সম্মাননা বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট ললিতকলা একাডেমি কর্তৃক গৃহীত আদর্শ সংগীত বিদ্যালয়, শ্রীমঙ্গল কেন্দ্রের বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষা–২০২৫ উপলক্ষে সনদ বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬ ইং) বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে আদর্শ সংগীত বিদ্যালয়,শ্রীমঙ্গল,মৌলভীবাজার-এর শিক্ষার্থীরা। শিক্ষার্থী,অভিভাবক,শিক্ষক ও সংস্কৃতিপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি এক আনন্দঘন উৎসবে পরিণত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝলক কান্তি চক্রবর্তী। তিনি বলেন, “শিক্ষার পাশাপাশি সংস্কৃতিচর্চা একটি জাতির মানসিক ও নৈতিক ভিতকে শক্তিশালী করে। সংগীত ও নৃত্যের মতো শিল্পকলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা,মানবিকতা ও সৌন্দর্যবোধ গড়ে ওঠে। আজকের শিশুরাই আগামী দিনের আলোকিত সমাজ নির্মাণ করবে—এক্ষেত্রে সাংস্কৃতিক শিক্ষা অপরিহার্য।”

তিনি আদর্শ সংগীত বিদ্যালয়ের ভূমিকায় প্রশংসা জানিয়ে বলেন,প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নিয়মিত ও মানসম্মত সাংস্কৃতিক শিক্ষার মাধ্যমে শ্রীমঙ্গলের সংস্কৃতিচর্চাকে সমৃদ্ধ করে চলেছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়,শ্রীমঙ্গলের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী। তিনি বলেন, “শিশু-কিশোরদের সুস্থ মানসিক বিকাশের জন্য পড়ালেখার পাশাপাশি সংগীত,নৃত্য ও আবৃত্তির চর্চা অত্যন্ত জরুরি। এতে আত্মবিশ্বাস বাড়ে,সৃজনশীলতা বিকশিত হয় এবং তারা সামাজিকভাবে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে।”

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহ দেওয়া সময়ের দাবি এবং এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবারকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয়,শ্রীমঙ্গলের সহকারী প্রধান শিক্ষক সুজিত সেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “সংস্কৃতি চর্চা শুধু বিনোদনের বিষয় নয়, এটি সমাজকে আলোকিত করার একটি শক্তিশালী মাধ্যম। আদর্শ সংগীত বিদ্যালয়, শ্রীমঙ্গল যেভাবে ধারাবাহিকভাবে সাংস্কৃতিক শিক্ষায় অবদান রেখে চলেছে, তা সত্যিই প্রশংসনীয়।”

অনুষ্ঠান পরিচালনা করেন আদর্শ সংগীত বিদ্যালয়, শ্রীমঙ্গলের পরিচালক ও অধ্যক্ষ করুণাময় দাশ (মৃত্যুঞ্জয়) (এমএসসি, মিউজিক)। তিনি বলেন, “সংগীত ও নৃত্য মানুষের মনকে পরিশুদ্ধ করে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করে। নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও নিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু শিল্পী নয়, ভালো মানুষ হিসেবেও গড়ে উঠবে—এটাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও বলেন, সিলেট ললিতকলা একাডেমির অধিভুক্ত হয়ে আদর্শ সংগীত বিদ্যালয় মানসম্মত সাংস্কৃতিক শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে তবলা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ। সহযোগিতায় ছিলেন আদর্শ সংগীত বিদ্যালয়ের প্রশিক্ষক কাজল চন্দ, শিমু দত্ত, ববি রায় ও মলয় দত্ত। পুরো আয়োজনটি সাবলীল ও প্রাণবন্তভাবে উপস্থাপনা করেন শুভ্র দেব।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, নৃত্যবেদ অনিতা দেব এবং শ্রীমঙ্গলের বিশিষ্ট সংগীত শিক্ষক পার্থ দেব। অতিথিরা শিক্ষার্থীদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং সাংস্কৃতিক শিক্ষার প্রসারে এ ধরনের আয়োজন আরও জোরদার করার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষপর্বে বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয় এবং কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শিক্ষক ও সংশ্লিষ্টদের সম্মাননা প্রদান করা হয়।

আজকের অনুষ্ঠানটি ছিল আদর্শ সংগীত বিদ্যালয়, শ্রীমঙ্গল-এর বার্ষিক সাংস্কৃতিক পরীক্ষা–২০২৫-এর সনদ বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। পরীক্ষাটি সিলেট ললিতকলা একাডেমির অধীনে অনুষ্ঠিত হয়।

এ বছর প্রায় ৪০০ শিক্ষার্থী সংগীত, তবলা, নৃত্য ও চারুকলা বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করে সনদ গ্রহণ করেন।

অনুষ্ঠানে অভিভাবকবৃন্দসহ আরও উপস্থিত ছিলেন সংগীত শিল্পী ও শিক্ষক সুধেন্দু ভট্টাচার্য্য ও শেলী সূত্রধর, শিক্ষক বিক্রম কান্তি চৌধুরী, কলি ভট্টাচার্য্য, অলক দেব, সাংবাদিক রূপম আচার্য্যসহ অগণিত সংস্কৃতিপ্রেমী।

Leave a Comment

Translate »