পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম অনুষ্ঠান মমতার পরশে শীতার্তদের পাশে বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার আমতলীর ৪নং হলদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী লিমন হাওলাদার পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম অনুষ্ঠান প্রকাশিত সংবাদের প্রতিবাদ: খাসজমি দখল ও ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য... প্রতিশ্রুতি নয়,মানুষের ভালোবাসা নিয়ে কাজ করতে চান রুমান পঞ্চায়েত গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান, ৭ বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার নেছারাবাদে পে- স্কেল ফিক্সেশনের নামে টাকা উত্তোলনের অভিযোগে দুই প্রধান শিক্ষককে শোকজ ৭ নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত ৭ নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত ৭নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত বাউফল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আনিস বরগুনার বেতাগীতে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি অভিযোগ বরগুনায় ছাত্রদল নেতা আমান ও সানাউল্লাহ সানির অর্থায়নে লিংকনের কবরস্হান পাকাকরনের উদ্বোধন বরগুনায় অবৈধ ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বরগুনায় অবৈধ ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বরগুনা খাদ্য গুদামে চাল বিতরনে অনিয়ামের অভিযোগ আমতলীতে রাস্তার ইট তুলে নিয়ে গৃহ নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে বরগুনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আয়শা সাথীর লেখা কবিতা "ফরিয়াদির প্রশ্ন" বরগুনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, স্বামী স্ত্রী সহ আহত ০৩ হোসনাবাদ ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব করার প্রত্যাশা পিয়ারা বেগমের কাকচিড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী গোলাম সরোয়ার বেতাগীর ৩ নং হোসনাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পিয়ারা বেগম বরগুনার বেতাগীতে মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি বরগুনা পৌরসভাকে আধুনিক ও নাগরিকবান্ধব করার প্রত্যাশা সানাউল্লাহ সানির মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ নির্মূলে তৎপর আদাবর থানার ওসি জাহিদ আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার জনসেবার প্রত্যয়ে মাঠে সক্রিয় সাবেক ছাত্রনেতা রাসেল খান বরিশালে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন বরগুনায় ২৪ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার আমতলীতে পুলিশ স্টল দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে আমতলীতে স্বেচ্ছাসেবক দল নেতার দখলে মাদ্রাসার নিজস্ব স্টল আমতলীতে স্বেচ্ছাসেবক দল নেতার দখলে মাদ্রাসার নিজস্ব স্টল কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের বিস্তার, বাড়ছে জনমনে উদ্বেগ বেতাগীতে ৬৩ বছরেও মেলেনি বাবুল খানের বাবার পরিচয়  তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিষখালী নদী থেকে মাটি উত্তোলন করে ইটভাটায় নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে কক্সবাজারের টুপটুপ রিসোর্সে অগ্নিকান্ডে নিহত তিনজন আমতলীর একই পরিবারের বরগুনার আমতলীতে গ্যাস ট্যাবলেট খেয়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু অধ্যক্ষসহ তিন শিক্ষক নিয়মিত অনুপস্থিত, ব্যাহত হচ্ছে পাঠদান শিক্ষক নাকি পল্লী চিকিৎসক,দুই পেশায় একই ব্যক্তি কুয়াকাটায় শতবর্ষী বটবৃক্ষকে সংরক্ষিত ঘোষণা করে বিলবোর্ড স্থাপন বরগুনায় মাদক সেবন করে মা-বোনকে মারধর,০৬ মাসের কারাদণ্ড বরগুনায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে বিজিবি সদস্য সহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা বরগুনায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে বিজিবি সদস্য সহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা আমতলী স্কুল থেকে পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার আমতলী স্কুল থেকে পদ্মগোখরা সাপের বাচ্চা উদ্ধার আমতলীতে ১৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার বরগুনায় ৪৩৫ গ্রাম গাঁজা ও ১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

তারিখ লোড হচ্ছে...

আজ চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

আজ চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

ডেস্ক রিপোর্টঃ

চীনের প্রধানমন্ত্রীর লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহাসিক গ্রেট হলে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে ১৫টি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষরিত হবে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ২টায় সেন্ট্রাল বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ূন কবির ও মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, ঐতিহাসিক গ্রেট হলে আজ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও কাল রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর তিনটি পর্বে বিভক্ত জানিয়ে তিনি বলেন, প্রথম পর্বে তিনি মালয়েশিয়া প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দেশটি সফর করেছেন। খুব স্বল্প সময়ের এই সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, রাজাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে তার সাক্ষাৎ এবং বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আমন্ত্রণে চীনের দালিয়ানে যান উল্লেখ করে উপদেষ্টা বলেন, সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত ‘‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়নস’’ সম্মেলনে অংশগ্রহণ করেন। এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি এবং সাত দেশের প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেন।

এই অনুষ্ঠানে চীন, দক্ষিণ কোরিয়া, মন্টিনিগ্রো, মঙ্গোলিয়া, গিনি এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রী অংশ নেন বলে জানান মাহদী আমিন। তিনি বলেন, এছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি সেখানে সরকার গঠনের পর গত চার মাসে জলবায়ু খাতে গৃহীত বিভিন্ন উদ্যোগ বিশ্ব দরবারে তুলে ধরেন, যা উপস্থিত সুধীবৃন্দের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

প্রথম বিদেশ সফরের তৃতীয় পর্বে চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তারেক রহমান গতকাল চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান জানিয়ে তিনি বলেন, মালয়েশিয়া ও দালিয়ানের ধারাবাহিকতায় বেইজিংয়েও প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান, বর্ণাঢ্য লালগালিচার উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার মাধ্যমে বরণ করা হয়। মোটর শোভাযাত্রা, পূর্ণ রাষ্ট্রীয় প্রোটোকল ও উচ্চ পর্যায়ের পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাকে দাওতি স্টেট গেস্টহাউজে নিয়ে যাওয়া হয়, যা সম্মানিত রাষ্ট্রীয় অতিথিদের জন্য নির্ধারিত এবং মর্যাদাপূর্ণ আবাসন সুবিধা হিসেবে ব্যবহৃত হয়। মালয়েশিয়া এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতই এখানেও তিনি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে মাত্র ২৫ জন সফরসঙ্গী নিয়ে সফর করেছেন, এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পদমর্যাদার ১১ জন রয়েছেন।

মাহদী আমিন জানান, চীনা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বেইজিং এ বাংলাদেশের প্রধানমন্ত্রীর এই সফরের উদ্দেশ্য হলো বাংলাদেশের ভূ-রাজনৈতিক ও কৌশলগত অবস্থান, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসার, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদার করা এবং শিক্ষা, সংস্কৃতি, তথ্যপ্রযুক্তি ও স্বাস্থ্যসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে আরও কার্যকর সহযোগিতা প্রতিষ্ঠা করা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ চীনের পানিসম্পদমন্ত্রী লি গুয়োয়িংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়ে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, বৈঠকে তিস্তা মহাপরিকল্পনাসহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবিলা, নদী খনন, নদীভাঙন রোধ, সেচ ও নৌ-নেভিগেশন উন্নয়নে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে ঐকমত্য হয়। চীনা মন্ত্রী এ খাতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন এবং গবেষণা, প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

তিনি আরও বলেন, ইতোমধ্যে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে আজ সকালে চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড এবং বিডার যৌথ উদ্যোগে ‘‘ইনভেস্ট বাংলাদেশ’’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে চীনের ৮০ জন প্রথম সারির ব্যাবসাপ্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও মালিকগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশে কীভাবে বিনিয়োগ বৃদ্ধি করা যায়, বিনিয়োগের ক্ষেত্রে সরকারের অবস্থান কী এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ- এসব বিষয় প্রধানমন্ত্রী উপস্থিত ব্যবসায়িক নেতৃবৃন্দের সামনে তুলে ধরেন। একই সঙ্গে চীনা প্রতিষ্ঠানগুলো তাদের প্রত্যাশা, পরিকল্পনা এবং বিনিয়োগ-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করে।

মাহদী আমিন আরও বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন—অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশ উৎপাদন ও শিল্প খাতের নতুন গন্তব্য হিসেবে একটি প্রতিযোগিতামূলক, নির্ভরযোগ্য ও লাভজনক অংশীদার হতে পারে।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা সংবাদ সম্মেলনে আরও বলেন, আজ চীনের স্থানীয় সময় বিকেল ৫টায়, অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল ৩টায়, চীনের প্রধানমন্ত্রী জনাব লি কিয়াংয়ের সঙ্গে ঐতিহাসিক গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে ১৫টি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) স্বাক্ষরিত হবে, এগুলো চীন-বাংলাদেশ সম্পর্ককে আরও জোরদারে পথে প্রভাবক হবে বলে আশা করছি।

এছাড়া আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথাও জানান মাহদী আমিন। তিনি বলেন, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় ঐতিহাসিক গ্রেট হলে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। চীনের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে স্বাভাবিকভাবেই বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

একই সঙ্গে বাংলাদেশের মানুষের উন্নয়ন-অগ্রযাত্রা আরও সুসংহত করার লক্ষ্যে ইতিবাচক ফলাফল বয়ে আনবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Leave a Comment

৭নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক

আরও পড়ুন »

বাউফল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আনিস

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আনিসুর রহমান আনিস। তিনি জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির

আরও পড়ুন »

বরগুনার বেতাগীতে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি অভিযোগ

হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ছোপখালি জহুর উদ্দিন ফাজিল মাদ্রাসার ইতিহাসের প্রভাষক, মোঃ রুহুল আমিন চুন্নুর নারি কেলেঙ্কারি অভিযোগ পাওয়া যায়।গত

আরও পড়ুন »

বরগুনায় ছাত্রদল নেতা আমান ও সানাউল্লাহ সানির অর্থায়নে লিংকনের কবরস্হান পাকাকরনের উদ্বোধন

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনায় পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব, বিএনপির নিবেদিতপ্রাণ মরহুম পারভেজ রেজা লিংকনের কবরস্থান পাকা

আরও পড়ুন »

বরগুনায় অবৈধ ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে অবৈধভাবে ইঞ্জিন অয়েল ও মবিল প্যাকেজিং এবং বাজারজাত করার অভিযোগে ‘গেইন সুপার’ নামের একটি প্রতিষ্ঠানে

আরও পড়ুন »

বরগুনায় অবৈধ ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে অবৈধভাবে ইঞ্জিন অয়েল ও মবিল প্যাকেজিং এবং বাজারজাত করার অভিযোগে ‘গেইন সুপার’ নামের একটি প্রতিষ্ঠানে

আরও পড়ুন »

বরগুনা খাদ্য গুদামে চাল বিতরনে অনিয়ামের অভিযোগ

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলা ৩ নং ফুলঝুড়ি ইউনিয়ন পরিষদে ভিজিডি চাউল বিতরণের অনিয়মের অভিযোগ।উপকার ভোগিরা ৩০ কেজি চাউল না পেয়ে ২৭/২৮

আরও পড়ুন »

আমতলীতে রাস্তার ইট তুলে নিয়ে গৃহ নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

আমতলীতে রাস্তার ইট তুলে নিয়ে গৃহ নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা জেলার আমতলী উপজেলার ৭ নং আড়পাঙ্গাসিয়া ইউনিয়নের ৩ নং

আরও পড়ুন »

বরগুনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আয়শা সাথীর লেখা কবিতা “ফরিয়াদির প্রশ্ন”

  “ফরিয়াদির প্রশ্ন” আয়শা সাথী নিরবে ভাঙছে মানবতার দেয়াল- হাতিয়ার নয়, পশুত্ব আর লোলুপতার আঘাতে। খুনির বাস মানবতার বুলির অন্তরালে এখানে সাক্ষী হয় প্রতিটি ঘোষিত

আরও পড়ুন »

বরগুনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, স্বামী স্ত্রী সহ আহত ০৩

  বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বড় বালিয়াতলী এলাকায় জমিজমা ও টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় একটি মোটরসাইকেল

আরও পড়ুন »
Swadesh Properties Limited
সর্বশেষ সংবাদ