বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম পটুয়াখালীর গলাচিপায় গাঁজাসহ আটক ৩। ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার পেলেন গলাচিপার এসআই মিজানুর রহমান। কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বরগুনায় অভিভাবকদের স্বস্তি ও সুবিধা নিশ্চিত করতে জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম অনুষ্ঠান মমতার পরশে শীতার্তদের পাশে বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার আমতলীর ৪নং হলদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী লিমন হাওলাদার পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম অনুষ্ঠান প্রকাশিত সংবাদের প্রতিবাদ: খাসজমি দখল ও ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য... প্রতিশ্রুতি নয়,মানুষের ভালোবাসা নিয়ে কাজ করতে চান রুমান পঞ্চায়েত গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান, ৭ বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার নেছারাবাদে পে- স্কেল ফিক্সেশনের নামে টাকা উত্তোলনের অভিযোগে দুই প্রধান শিক্ষককে শোকজ ৭ নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত ৭ নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত ৭নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত বাউফল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আনিস বরগুনার বেতাগীতে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি অভিযোগ বরগুনায় ছাত্রদল নেতা আমান ও সানাউল্লাহ সানির অর্থায়নে লিংকনের কবরস্হান পাকাকরনের উদ্বোধন বরগুনায় অবৈধ ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বরগুনায় অবৈধ ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বরগুনা খাদ্য গুদামে চাল বিতরনে অনিয়ামের অভিযোগ আমতলীতে রাস্তার ইট তুলে নিয়ে গৃহ নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে বরগুনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আয়শা সাথীর লেখা কবিতা "ফরিয়াদির প্রশ্ন" বরগুনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, স্বামী স্ত্রী সহ আহত ০৩ হোসনাবাদ ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব করার প্রত্যাশা পিয়ারা বেগমের কাকচিড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী গোলাম সরোয়ার বেতাগীর ৩ নং হোসনাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পিয়ারা বেগম বরগুনার বেতাগীতে মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি বরগুনা পৌরসভাকে আধুনিক ও নাগরিকবান্ধব করার প্রত্যাশা সানাউল্লাহ সানির মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ নির্মূলে তৎপর আদাবর থানার ওসি জাহিদ আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার জনসেবার প্রত্যয়ে মাঠে সক্রিয় সাবেক ছাত্রনেতা রাসেল খান বরিশালে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন বরগুনায় ২৪ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার আমতলীতে পুলিশ স্টল দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে আমতলীতে স্বেচ্ছাসেবক দল নেতার দখলে মাদ্রাসার নিজস্ব স্টল আমতলীতে স্বেচ্ছাসেবক দল নেতার দখলে মাদ্রাসার নিজস্ব স্টল কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের বিস্তার, বাড়ছে জনমনে উদ্বেগ বেতাগীতে ৬৩ বছরেও মেলেনি বাবুল খানের বাবার পরিচয়  তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিষখালী নদী থেকে মাটি উত্তোলন করে ইটভাটায় নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে কক্সবাজারের টুপটুপ রিসোর্সে অগ্নিকান্ডে নিহত তিনজন আমতলীর একই পরিবারের বরগুনার আমতলীতে গ্যাস ট্যাবলেট খেয়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু অধ্যক্ষসহ তিন শিক্ষক নিয়মিত অনুপস্থিত, ব্যাহত হচ্ছে পাঠদান শিক্ষক নাকি পল্লী চিকিৎসক,দুই পেশায় একই ব্যক্তি কুয়াকাটায় শতবর্ষী বটবৃক্ষকে সংরক্ষিত ঘোষণা করে বিলবোর্ড স্থাপন বরগুনায় মাদক সেবন করে মা-বোনকে মারধর,০৬ মাসের কারাদণ্ড বরগুনায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে বিজিবি সদস্য সহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা

তারিখ লোড হচ্ছে...

অগ্রাধিকারে শীর্ষে অবকাঠামো, খাদ্য নিরাপত্তা ও পানিসম্পদ

অগ্রাধিকারে শীর্ষে অবকাঠামো, খাদ্য নিরাপত্তা ও পানিসম্পদ

বর্তমান খবর :  জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকার তিনটি গুরুত্বপূর্ণ দপ্তর স্থানীয় সরকার বিভাগ (এলজিডি), কৃষি মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়কে সহনশীলতা কার্যক্রমের প্রধান চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করেছে।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের জলবায়ু সম্পর্কিত মোট ব্যয়ের ৫৩ শতাংশের বেশি বরাদ্দ রয়েছে এই তিন দপ্তরের জন্য।

বাজেট নথি অনুযায়ী, মোট ৫১ হাজার ৭৪৬ কোটি টাকার জলবায়ু বরাদ্দের সিংহভাগই এই তিন দপ্তরের মাধ্যমে অভিযোজন ও সহনশীলতা বৃদ্ধি কর্মসূচিতে ব্যয় করা হবে। এটি জনগণ, খাদ্য ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় সরকারের ধারাবাহিক অগ্রাধিকারকে তুলে ধরে।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জলবায়ু অর্থায়নের গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশ এমন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে জলবায়ু ঝুঁকি, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের চ্যালেঞ্জ একই সঙ্গে সামনে এসেছে।

তিনি বলেন, ‘এ প্রেক্ষাপটে জলবায়ু অর্থায়ন শুধু সহায়তার উৎস নয়; এটি সহনশীলতা, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অনুঘটকও।’

স্থানীয় সরকার বিভাগকে জলবায়ু-সম্পর্কিত কার্যক্রমের জন্য ১১ হাজার ২১৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা সবগুলো মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সর্বোচ্চ। বিভাগের মোট বাজেটের ২৭.৮৮ শতাংশই জলবায়ু খাতে ব্যয় করা হবে।

স্থানীয় পর্যায়ের অভিযোজন কার্যক্রম বাস্তবায়নে সরকারের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে জলবায়ু সহনশীল গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ, ঘূর্ণিঝড় ও বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ, পানি নিষ্কাশন উন্নয়নে খাল খনন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপদ পানি ও স্যানিটেশন সেবা নিশ্চিতে কাজ করছে বিভাগটি।

অন্যদিকে, কৃষি মন্ত্রণালয় জলবায়ু কর্মসূচির জন্য ১০ হাজার ৬২৩ কোটি টাকা বরাদ্দ পেয়েছে, যা মন্ত্রণালয়ের মোট বাজেটের ৩৬.৭৮ শতাংশ। এই বরাদ্দের আওতায় লবণাক্ততা, খরা ও বন্যা সহনশীল জাতের ফসল- যেমন ব্রি ধান-৬৭ উদ্ভাবনের পাশাপাশি জলবায়ু-সহনশীল কৃষি প্রযুক্তি ও মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিতে গুরুত্ব দেওয়া হবে।

মন্ত্রণালয়টির বরাদ্দের ৯৫ শতাংশের বেশি ব্যয় হচ্ছে খাদ্য নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও স্বাস্থ্য খাতে। এতে পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে কৃষি উৎপাদন ধরে রাখার অগ্রাধিকার প্রতিফলিত হয়েছে।

অন্যদিকে, পানি সম্পদ মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ৮২৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে জলবায়ু-সংশ্লিষ্ট ব্যয় মন্ত্রণালয়ের মোট বাজেটের ৫৫.৩১ শতাংশ, যা সব মন্ত্রণালয়ের মধ্যে অনুপাতে সর্বোচ্চ।

নদীভাঙন প্রতিরোধ, বন্যা ব্যবস্থাপনা, ভূমি পুনরুদ্ধার ও লবণাক্ততা নিয়ন্ত্রণ প্রকল্পের মাধ্যমে অবকাঠামোভিত্তিক অভিযোজন কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে মন্ত্রণালয়টি।

এ খাতের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে নৌপথের নাব্যতা ও পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করার পাশাপাশি জলবায়ুজনিত পানি-সম্পর্কিত ঝুঁকি মোকাবিলায় দেশের সক্ষমতা জোরদার করা হবে।

বাজেটের এসব অগ্রাধিকার সামগ্রিকভাবে ২০২৬-২৭ অর্থবছরের কৌশলগত দিকনির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অর্থমন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত বাজেটটি ১০টি কৌশলগত অগ্রাধিকারের ওপর ভিত্তি করে তৈরি। যার মধ্যে জীবন, প্রকৃতি, পরিবেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনা অন্যতম। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে দেশকে সুরক্ষা দেওয়া এবং জীববৈচিত্র্য সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই, সবুজ, জলবায়ু-সহনশীল ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা এর লক্ষ্য।’

সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আরও বলেন, জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলা করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সরকারের অন্যতম মূল লক্ষ্য।

অর্থমন্ত্রী আরও বলেন, জলবায়ু বাজেট দেশের চ্যালেঞ্জ এবং ‘জলবায়ু-সহনশীল ভবিষ্যৎ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার’-উভয়ই প্রতিফলিত হয়েছে।

এলজিডি, কৃষি মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সম্মিলিত এই বিনিয়োগ থেকে স্পষ্ট বোঝা যায় যে, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সহনশীলতা কৌশল স্থানীয় অবকাঠামো জোরদার করা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং পানিসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

Leave a Comment

প্রতিশ্রুতি নয়,মানুষের ভালোবাসা নিয়ে কাজ করতে চান রুমান পঞ্চায়েত

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ আসন্ন ৭নং ঢলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন লেমুয়া পঞ্চায়েত বাড়ির সন্তান,বিশিষ্ট ব্যবসায়ী ও

আরও পড়ুন »

গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান, ৭ বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে আলোচিত জর্দা শামীমের সহযোগীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অস্ত্রের সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল

আরও পড়ুন »

নেছারাবাদে পে- স্কেল ফিক্সেশনের নামে টাকা উত্তোলনের অভিযোগে দুই প্রধান শিক্ষককে শোকজ

সোহেল রায়হান (পিরোজপুর) পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নবম পে-স্কেল ফিক্সেশন সংক্রান্ত কার্যক্রমের নামে শিক্ষকদের কাছ থেকে টাকা উত্তোলনের অভিযোগে দুই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ

আরও পড়ুন »

৭ নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক

আরও পড়ুন »

৭ নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক

আরও পড়ুন »

৭নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক

আরও পড়ুন »

বাউফল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আনিস

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আনিসুর রহমান আনিস। তিনি জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির

আরও পড়ুন »

বরগুনার বেতাগীতে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি অভিযোগ

হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ছোপখালি জহুর উদ্দিন ফাজিল মাদ্রাসার ইতিহাসের প্রভাষক, মোঃ রুহুল আমিন চুন্নুর নারি কেলেঙ্কারি অভিযোগ পাওয়া যায়।গত

আরও পড়ুন »

বরগুনায় ছাত্রদল নেতা আমান ও সানাউল্লাহ সানির অর্থায়নে লিংকনের কবরস্হান পাকাকরনের উদ্বোধন

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনায় পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব, বিএনপির নিবেদিতপ্রাণ মরহুম পারভেজ রেজা লিংকনের কবরস্থান পাকা

আরও পড়ুন »

বরগুনায় অবৈধ ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলার বিসিক শিল্পনগরীতে অবৈধভাবে ইঞ্জিন অয়েল ও মবিল প্যাকেজিং এবং বাজারজাত করার অভিযোগে ‘গেইন সুপার’ নামের একটি প্রতিষ্ঠানে

আরও পড়ুন »
Swadesh Properties Limited
সর্বশেষ সংবাদ