তারিখ লোড হচ্ছে...

শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতি নির্বাচিত আজ পবিত্র ঈদুল আযহা বিএনপিতে ত্যাগীদের মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিড নেতা কর্মিরা ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা, বাড়লো ব্যক্তিগত ঋণের সীমা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতি অবকাঠামোর সংকটে টেপ্রিগঞ্জ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী পুতুল ইরান থেকে সরিয়ে আনা ১৮৬ বাংলাদেশি দেশে ফিরছেন ঈদের দিন সারাদেশে কালবৈশাখীসহ ঝড়বৃৃষ্টির সম্ভাবনা সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর শোলাকিয়া ঈদগাহে জামাত সকাল ১০টায়, নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় বাড়তি ভাড়া ও যানজটের ভোগান্তিতে নাড়ির টানে ঘরমুখো যাত্রীরা আ'লীগ ও জাপার লোকদের কমিটিতে আনার অভিযোগে এনসিপি নেতার পদত্যাগ বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ড নওগাঁয় দখল-দূষণে মরা খাল, বিপন্ন কৃষি ও পরিবেশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড ‘প্রাইম নাও’ চালু করলো মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই - ডা. শফিকুর রহমান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে - তথ্য ও সম্প্রচার মন্ত্রী নারীর ক্ষমতায়নে দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পাওয়ায় উল্লাসে মাতোয়ারা লালপুর বাসী কুলাউড়ায় বাবা-ছেলের দ্বন্দ্বে প্রাণহানি, অভিযুক্ত ছেলে গ্রেপ্তার শ্যামা সুন্দরীর মশার উপদ্রবে অতিষ্ঠ রংপুর নগরীর মানুষ নীলফামারীতে আত্মসাতের মামলায় ৪ নারীর কারাদণ্ড টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ জাতীয় সংগীত লিখতে না পারায় নিয়োগ পরীক্ষায় সকল প্রার্থীই বাদ ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর ব্যারিস্টার সুমনের জামিনের খবর ও ছবি ভুয়া - ফ্যাক্টওয়াচ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজনগরে যুবক খুন খুলনার দিঘলিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে - স্বরাষ্ট্রমন্ত্রী ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় - তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ইয়াসের খান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত এক জেলাতেই পাঁচ সাগর, মনোমুগ্ধকর জলরাশি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা পরাজিতদের নিরাপত্তাই বিজয়ীর প্রথম দায়িত্ব - ব্যারিস্টার হাসান রাজীব সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য

১০ম ওয়েজ বোর্ড গঠনের দাবি বিএফইউজে-ডিইউজে’র

অবিলম্বে গণমাধ্যমসেবীদের জন্য ১০ম ওয়েজ বোর্ড রোয়েদাদ এবং অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে।

এ ছাড়া এখনও যেসব প্রতিষ্ঠানে ৯ম ওয়েজ বোর্ড রোয়েদাদ কার্যকর করা হয়নি সেখানে বকেয়াসহ ৯ম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়নেরও দাবি জানিয়েছেন সংগঠন দুটির নেতৃবৃন্দ।

আজ বুধবার বিএফইউজে’র সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী ও ডিইউজে’র সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম এক বিবৃতিতে বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বাসা ভাড়া বৃদ্ধিসহ দৈনন্দিন ব্যয় নির্বাহে সাধারণ মানুষের মতো সাংবাদিকরা দিশেহারা। প্রায় এক দশক আগে সাংবাদিকদের জন্য ঘোষিত নবম ওয়েজ বোর্ড নানা কৌশলে অনেক সংবাদমাধ্যম বাস্তবায়ন করছে না। বৈষম্যের শিকার সাংবাদিকরা দীর্ঘদিন ধরে ১০ম ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণার দাবি জানিয়ে আসছে। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকার বিষয়টি বারবার এড়িয়ে গেছে।

নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সাংবাদিক-ছাত্র-জনতার রক্তঝরা আন্দোলনে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের পর গত দেড় বছর দফায়-দফায় দাবি জানানোর পরও অন্তর্বর্তী সরকার কোনো কর্ণপাত করেনি এবং সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন কমিটি গঠনে কোনো উদ্যোগ নেয়নি।

বিএফইউজে-ডিইউজে নেতৃবৃন্দ বলেন, আমরা গণমাধ্যমকর্মীরা সরকারি কর্মকর্তা-কর্মচারী বা অন্য পেশাজীবীসহ কারো বেতন-ভাতা বৃদ্ধির বিরোধী নই। কিন্তু এর ফলে যাতে সমাজে বৈষম্য না বাড়ে, সরকারকে তা নিশ্চিত করতে হবে এবং সমাজের অন্যান্য অংশীজনের বিষয়টিও গুরুত্বসহ বিবেচনায় নিতে হবে।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, আমরা অত্যন্ত ক্ষোভ ও দুঃখের সাথে উল্লেখ করতে চাই যে, গণমাধ্যমসেবীদের কাজের বৈশিষ্ট্য, দুরূহ ও কষ্টসাধ্যতা বিবেচনায় সাংবাদিকদের বেতন-ভাতা ৪র্থ রোয়েদাদ পর্যন্ত ছিল সরকারি কর্মচারীদের চেয়ে উন্নত। কিন্তু ক্ষমতার কেন্দ্রে থাকা আমলারা পরবর্তীতে সরকারকে বিভ্রান্ত করে নিজেদের বেতন-ভাতা বারবার স্ফীত করেছেন। রাষ্ট্রের চতুর্থস্তম্ভ হিসেবে খ্যাত সংবাদকর্মীরা রয়েছে বরাবরের মতোই উপেক্ষিত।

নেতৃবৃন্দ বলেন, আমরা অবিলম্বে সাংবাদিকদের জন্য ১০ ওয়েজ বোর্ড রোয়েদাদ ঘোষণার দাবি জানাচ্ছি। যেসব সংবাদ প্রতিষ্ঠান চলমান ৯ম ওয়েজ বোর্ড রোয়েদাদ কার্যকর করেনি সেখানে বকেয়াসহ নবম ওয়েজ বোর্ড চালু এবং সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি।

Leave a Comment

Translate »