তারিখ লোড হচ্ছে...

শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতি নির্বাচিত আজ পবিত্র ঈদুল আযহা বিএনপিতে ত্যাগীদের মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিড নেতা কর্মিরা ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা, বাড়লো ব্যক্তিগত ঋণের সীমা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতি অবকাঠামোর সংকটে টেপ্রিগঞ্জ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী পুতুল ইরান থেকে সরিয়ে আনা ১৮৬ বাংলাদেশি দেশে ফিরছেন ঈদের দিন সারাদেশে কালবৈশাখীসহ ঝড়বৃৃষ্টির সম্ভাবনা সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর শোলাকিয়া ঈদগাহে জামাত সকাল ১০টায়, নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় বাড়তি ভাড়া ও যানজটের ভোগান্তিতে নাড়ির টানে ঘরমুখো যাত্রীরা আ'লীগ ও জাপার লোকদের কমিটিতে আনার অভিযোগে এনসিপি নেতার পদত্যাগ বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ড নওগাঁয় দখল-দূষণে মরা খাল, বিপন্ন কৃষি ও পরিবেশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড ‘প্রাইম নাও’ চালু করলো মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই - ডা. শফিকুর রহমান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে - তথ্য ও সম্প্রচার মন্ত্রী নারীর ক্ষমতায়নে দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পাওয়ায় উল্লাসে মাতোয়ারা লালপুর বাসী কুলাউড়ায় বাবা-ছেলের দ্বন্দ্বে প্রাণহানি, অভিযুক্ত ছেলে গ্রেপ্তার শ্যামা সুন্দরীর মশার উপদ্রবে অতিষ্ঠ রংপুর নগরীর মানুষ নীলফামারীতে আত্মসাতের মামলায় ৪ নারীর কারাদণ্ড টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ জাতীয় সংগীত লিখতে না পারায় নিয়োগ পরীক্ষায় সকল প্রার্থীই বাদ ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর ব্যারিস্টার সুমনের জামিনের খবর ও ছবি ভুয়া - ফ্যাক্টওয়াচ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজনগরে যুবক খুন খুলনার দিঘলিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে - স্বরাষ্ট্রমন্ত্রী ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় - তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ইয়াসের খান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত এক জেলাতেই পাঁচ সাগর, মনোমুগ্ধকর জলরাশি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা পরাজিতদের নিরাপত্তাই বিজয়ীর প্রথম দায়িত্ব - ব্যারিস্টার হাসান রাজীব সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য

সড়কে শৃঙ্খলা ফেরাতে অটো রিকশা চালকদের প্রশিক্ষণ

বরগুনা প্রতিনিধি: জীবনের গতির সঙ্গে পাল্লা দিয়ে দেশের সড়কে বেড়েই চলেছে অটো রিকশার সংখ্যা। কিন্তু সেই গতির সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি চালকদের ট্রাফিক আইন সম্পর্কে জ্ঞান ও সচেতনতা। ফলে প্রতিদিনের যাতায়াতে ঝুঁকির মুখে পড়ছেন চালক,যাত্রী ও পথচারী সবাই। এই বাস্তবতায় সড়ককে নিরাপদ ও মানবিক করে তুলতে বরগুনায় নেওয়া হলো এক সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে বরগুনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি)-তে সড়ক দুর্ঘটনা কমানো এবং চালকদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ব্র্যাক মাইক্রোফিনাস দাবি সাউথ জোনের সাউথ ডিভিশনের আওতাধীন বরগুনা অঞ্চল কর্তৃক আয়োজিত অটোরিকশা চালকদের ট্রাফিক বিধিমালার উপর বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সাইফুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ এস এম সুলতান মাহমুদ,ব্র্যাক মাইক্রোফিনান্স কর্মসূচি (দাবি)-এর আঞ্চলিক ব্যবস্থাপক মাহমুদুল হাসান,বিডিসি বরগুনার মারুফ পারভেজ। এসময় আরো উপস্থিত ছিলেন, মোঃ তুহিন আলম, এরিয়া ম্যানেজার রুবেল বিশ্বাস ও আসাদুর রহমান।

ব্র্যাক সূত্রে জানা যায়, প্রশিক্ষণ কর্মসূচিতে ট্রাফিক সাইন ও সিগন্যাল,যানবাহন চালনার মৌলিক নিয়ম,পথচারীর অধিকার,দুর্ঘটনা এড়ানোর কৌশল,জরুরি পরিস্থিতিতে করণীয়সহ বিভিন্ন বাস্তবভিত্তিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বরগুনা জেলার বিভিন্ন এলাকা থেকে আগত ৫৫ জন অটো রিকশা চালকরা এতে অংশগ্রহণ করেন,যা তাদের দৈনন্দিন চালনায় বাস্তব উপকারে আসবে বলে আশা করা হচ্ছে।

এসময় চালকরা জানান, এই উদ্যোগ শুধু একটি প্রশিক্ষণ কর্মসূচি নয় বরং এটি নিরাপদ সড়ক গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের অটো রিকশা চালকদের জন্য এমন পরিকল্পিত ও কাঠামোবদ্ধ প্রশিক্ষণ উদ্যোগ এই প্রথম, যা ব্র্যাকের সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ। এবং আমাদের পথচলার অনুপ্রেরণা।

রিজিওনাল ম্যানেজার (দাবি) মাহামুদুল হাসান বলেন, ডেপুটি প্রোগ্রাম হেড এহসানুল হক এই প্রশিক্ষণের ধারণা প্রদান করেন। পরবর্তীতে সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বিএম আফজাল হোসেন এর নির্দেশনায় এই প্রশিক্ষণটি বাস্তবায়ন করা হয়, যা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে,এবং ভবিষ্যতে দেশব্যাপী এ কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) সাইফুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে কেবল আইন প্রয়োগ করলেই হবে না, চালকদের প্রশিক্ষণ ও ট্রাফিক জ্ঞান বৃদ্ধিও সমানভাবে গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে চালকদের সচেতন করা গেলে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

তিনি আরও বলেন, অটো রিকশা চালকদের জন্য এ ধরনের প্রশিক্ষণ চালু থাকলে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হবে এবং সড়কে শৃঙ্খলাবোধ গড়ে উঠবে।

Leave a Comment

Translate »