তারিখ লোড হচ্ছে...

শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতি নির্বাচিত আজ পবিত্র ঈদুল আযহা বিএনপিতে ত্যাগীদের মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিড নেতা কর্মিরা ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা, বাড়লো ব্যক্তিগত ঋণের সীমা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতি অবকাঠামোর সংকটে টেপ্রিগঞ্জ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী পুতুল ইরান থেকে সরিয়ে আনা ১৮৬ বাংলাদেশি দেশে ফিরছেন ঈদের দিন সারাদেশে কালবৈশাখীসহ ঝড়বৃৃষ্টির সম্ভাবনা সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর শোলাকিয়া ঈদগাহে জামাত সকাল ১০টায়, নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় বাড়তি ভাড়া ও যানজটের ভোগান্তিতে নাড়ির টানে ঘরমুখো যাত্রীরা আ'লীগ ও জাপার লোকদের কমিটিতে আনার অভিযোগে এনসিপি নেতার পদত্যাগ বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ড নওগাঁয় দখল-দূষণে মরা খাল, বিপন্ন কৃষি ও পরিবেশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড ‘প্রাইম নাও’ চালু করলো মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই - ডা. শফিকুর রহমান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে - তথ্য ও সম্প্রচার মন্ত্রী নারীর ক্ষমতায়নে দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পাওয়ায় উল্লাসে মাতোয়ারা লালপুর বাসী কুলাউড়ায় বাবা-ছেলের দ্বন্দ্বে প্রাণহানি, অভিযুক্ত ছেলে গ্রেপ্তার শ্যামা সুন্দরীর মশার উপদ্রবে অতিষ্ঠ রংপুর নগরীর মানুষ নীলফামারীতে আত্মসাতের মামলায় ৪ নারীর কারাদণ্ড টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ জাতীয় সংগীত লিখতে না পারায় নিয়োগ পরীক্ষায় সকল প্রার্থীই বাদ ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর ব্যারিস্টার সুমনের জামিনের খবর ও ছবি ভুয়া - ফ্যাক্টওয়াচ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজনগরে যুবক খুন খুলনার দিঘলিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে - স্বরাষ্ট্রমন্ত্রী ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় - তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ইয়াসের খান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত এক জেলাতেই পাঁচ সাগর, মনোমুগ্ধকর জলরাশি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা পরাজিতদের নিরাপত্তাই বিজয়ীর প্রথম দায়িত্ব - ব্যারিস্টার হাসান রাজীব সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য

রংপুরে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুর ব্যুরো: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ স্বায়ত্তশাসিত সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) রংপুর আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক রংপুর বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৮ জানুয়ারি বুধবার রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এসডিএফ রংপুর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. গওসুল আজিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. আশিকুর রহমান, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নজরুল ইসলাম,পরিবার ও পরিকল্পনা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক মো. মোজাম্মেল হক।

কর্মশালায় রংপুর,দিনাজপুর,কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার সিভিল সার্জনগণ,রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সিভিল সার্জন কার্যালয় ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তাগণ,সাংবাদিক,গ্রাম সমিতির প্রতিনিধি ও এসডিএফ’র জেলা ও আঞ্চলিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ডা. মো. গওসুল আজিম চৌধুরী বলেন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে, দারিদ্রতা বিমোচন ও অতিদরিদ্রদের ভাগ্য উন্নয়নে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানকে এক সাথে কাজ করতে হবে। সেই ঐক্যমতের প্রতিচ্ছবি হচ্ছে এই কর্মশালা। সকলের সমন্বিত উদ্যোগ ও কাজের মাধ্যমে রংপুর বিভাগ বাংলাদেশ স্বাস্থ্যসেবায় বিশে^র রোলমডেল হিসেবে খ্যাতি অর্জন করেছে।

সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সরকারের সহযোগী হিসেবে কাজ করার জন্য এসডিএফ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভাপতির বক্তব্যে মো. সাইফুল ইসলাম কর্মশালায় উপস্থিত রংপুরের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এসডিএফ’র আরইএলআই প্রকল্প কমিউনিটির সদস্যদের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে অগ্রণী ভুমিকা পালন করছে। একই সাথে প্রকল্পের স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কার্যক্রমের মাধ্যমে লক্ষ্যভূক্ত জনগোষ্ঠীকে স্বাস্থ্য সেবা প্রদান, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য যে, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) দেশের ২২টি জেলার ৩২০০টি গ্রামে ‘রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এ্যান্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্প বাস্তবায়ন করছে। রংপুর অঞ্চলের ৫টি জেলার ১৮টি উপজেলা ও ৬২৫টি লক্ষাধিক অতি-দরিদ্র ও দরিদ্র পরিবারের সদস্যদের জীবনমান উন্নয়নে কাজ করছে। ইতিমধ্যে রংপুরের ৫টি জেলার ৪১০৪ জনকে মাতৃত্বকালিন ভাতা ও ৩৩৬ জনকে সিজারিয়ান ভাতা প্রদান করাসহ হেলথ ক্যাম্প ও টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্য সেবা করছে।

Leave a Comment

Translate »