
পঞ্চগড় প্রতিনিধিঃ : টেপ্রিগঞ্জ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় অবকাঠামো সংকটে শিক্ষার আলো নিভু নিভু। একটি সুন্দর ও নিরাপদ বিদ্যালয় শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়ায়। বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাসরুম/শ্রেণিকক্ষ, বেঞ্চ, ডেক্স, চেয়ার পাঠাগার ও কম্পিউটার ল্যাব, শৌচালয়, খেলার মাঠ প্রয়োজন।

কিন্তু সরজমিনে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র, বিদ্যালয়ে শৌচালয়ের অবস্থার পরিবেশ মানসম্মত নয়, শ্রেণিকক্ষের সিলিং অর্ধেক রয়েছে অর্ধেক নেই, বিদ্যালয়ের বারান্দার মাটি ভেঙে চলে যাচ্ছে, এই অবস্থায় ৬ষ্ঠ, ৭ম, ও অষ্টম শ্রেণির ৬৬ জন ছাত্রী মানসম্মত পরিবেশ থেকে বঞ্চিত।
টেপ্রিগঞ্জ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় গত ১৭ই অক্টোবর ২০২৩ইং তারিখে এমপিও হয়, যার ইনডেক্স নং- ১২৬০২৭, ডিও ঘোষণা হয় ২০২৫ সালে, প্রতিষ্ঠানটিতে ১৪ জন স্টাফ রয়েছেন। তাদের মধ্যে ০৯ জন শিক্ষক ও ০১ জন চতুর্থ শ্রেণির কর্মচারী বেতন পান এবং বাকি ০৪ জন স্টাফের বেতন এখনও হয়নি, তারা মানবেতর জীবন যাপন কাটাচ্ছেন।
টেপ্রিগঞ্জ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তহিদুল ইসলাম জানান, ৭নং টেপ্রিগঞ্জ ইউনিয়ন হতে উন্নয়ন তহবিলের ফান্ড থেকে ৭ লক্ষ ৫০ হাজার টাকা বাউন্ডারির জন্য বরাদ্দ দেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজ চলমান রয়েছে, তিনি আরও জানান প্রতিষ্ঠানের অবকাঠামো এবং গেট একান্ত প্রয়োজন।
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক তিনি জানান কিছুদিনের মধ্যে প্রতিষ্ঠানটি ভিজিট করে অবকাঠামোর দিকে সু-নজর দেব।