তারিখ লোড হচ্ছে...

শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতি নির্বাচিত আজ পবিত্র ঈদুল আযহা বিএনপিতে ত্যাগীদের মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিড নেতা কর্মিরা ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা, বাড়লো ব্যক্তিগত ঋণের সীমা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতি অবকাঠামোর সংকটে টেপ্রিগঞ্জ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী পুতুল ইরান থেকে সরিয়ে আনা ১৮৬ বাংলাদেশি দেশে ফিরছেন ঈদের দিন সারাদেশে কালবৈশাখীসহ ঝড়বৃৃষ্টির সম্ভাবনা সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর শোলাকিয়া ঈদগাহে জামাত সকাল ১০টায়, নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় বাড়তি ভাড়া ও যানজটের ভোগান্তিতে নাড়ির টানে ঘরমুখো যাত্রীরা আ'লীগ ও জাপার লোকদের কমিটিতে আনার অভিযোগে এনসিপি নেতার পদত্যাগ বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ড নওগাঁয় দখল-দূষণে মরা খাল, বিপন্ন কৃষি ও পরিবেশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড ‘প্রাইম নাও’ চালু করলো মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই - ডা. শফিকুর রহমান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে - তথ্য ও সম্প্রচার মন্ত্রী নারীর ক্ষমতায়নে দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পাওয়ায় উল্লাসে মাতোয়ারা লালপুর বাসী কুলাউড়ায় বাবা-ছেলের দ্বন্দ্বে প্রাণহানি, অভিযুক্ত ছেলে গ্রেপ্তার শ্যামা সুন্দরীর মশার উপদ্রবে অতিষ্ঠ রংপুর নগরীর মানুষ নীলফামারীতে আত্মসাতের মামলায় ৪ নারীর কারাদণ্ড টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ জাতীয় সংগীত লিখতে না পারায় নিয়োগ পরীক্ষায় সকল প্রার্থীই বাদ ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর ব্যারিস্টার সুমনের জামিনের খবর ও ছবি ভুয়া - ফ্যাক্টওয়াচ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজনগরে যুবক খুন খুলনার দিঘলিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে - স্বরাষ্ট্রমন্ত্রী ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় - তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ইয়াসের খান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত এক জেলাতেই পাঁচ সাগর, মনোমুগ্ধকর জলরাশি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা পরাজিতদের নিরাপত্তাই বিজয়ীর প্রথম দায়িত্ব - ব্যারিস্টার হাসান রাজীব সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য

রংপুর অঞ্চলে বোরো ধানের বাম্পার ফলন

বর্তমান খবর,রংপুর ব্যুরো:

কৃষি প্রণোদনা ও অনুক‚ল আবহাওয়ার করাণে চলতি বছর রংপুর অঞ্চলে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। রংপুর অঞ্চলে পাঁচ জেলার বোরো ধান লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা বেশি হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৫ লক্ষ ৮ হাজার ৯৫০ হেক্টর। সেখানে চাষ করা হয়েছে ৫ লক্ষ ৯ হাজার ৫৬ হেক্টর জমিতে। প্রতি হেক্টরে চালের গড় উপৎপাদন ধরা হয়ছে ৪ দশমিক ৫ মেট্রিক টন। সেই হিসেবে ২২ লক্ষ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করা যাচ্ছে। ধানের হিসেবে ৩৫ লক্ষ মেট্রিক টন ধান উৎপাদন হবে।

রংপুর বিভাগের নীলফামারী,রংপুর,কুড়িগ্রাম,লালমনিরহাট ও গাইবান্ধা জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, রংপুর অঞ্চলে পাঁচ জেলার মোট আবাদের ১৫ শতাংশ ধান কৃষকের গোলায় উঠেছে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ জমিতে বোরো ধানের চাষ হয়েছে। ধান কাটার শ্রমিক সংকটে এবারও রংপুর অঞ্চলের পাঁচ জেলার কৃষি মৌসুমি শ্রমিকরাও রয়েছে চাঙ্গাভাবে। চলতি মৌসুমে বোরো ধান কাটা মাড়াই করে একমাসে প্রায় ৩০০ কোটি টাকা আয় করবে কৃষি শ্রমিকরা। গত কয়েক মৌসুম থেকে কৃষি শ্রমের মূল্য ৫-৬ গুণ বৃদ্ধি হওয়ায় শ্রমিকরা বেজায় খুশি।

বাজারে ধানের দাম স্বাভাবিক থাকায় কৃষকরাও শ্রমিকদের বেশি মূল্য দিতে কার্পণ্য করছেন না। এদিকে ধান কাটা মাড়াই করতে কৃষি শ্রমিকের সংকট দেখা দিয়েছে। দিন হাজিরায় ৪৫০ থেকে ৫৫০ টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না।

পীরগাছার কৃষক আনছার আলী,রংপুর সদরের গৌতম রায় বলেন,হাট-বাজারগুলোতে বোরো ধান কেনা বেচা হচ্ছে এক হাজার টাকা পর্যন্ত। কোথাও এর চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।

কৃষকরা বলেন, ৫ বছর আগেও ১ একর জমির ধান কাটা মাড়াই করতে ২ হাজার থেকে আড়াই হাজার টাকা প্রযোজন হতো। এক দোন (২৪ শতক) জমির ধান কাটা মাড়াই করে ঘরে তুলতে কৃষকদের খরচ হচ্ছে প্রায় চার হাজার টাকা। সেই হিসেবে প্রতি একরে খরচ পড়ছে প্রায় ১২-১৪ হাজার টাকা। অপরদিকে, দিন হাজিরায় যেসব শ্রমিক কাজ করত তাদেরও মজুরি বেড়েছে কয়েকগুণ।
৫-৭ বছর আগে দুইশত টাকায় যে শ্রমিক দিন হাজিরায় কাজ করত এবার তারা ৫০০ টাকার নিচে কাজ করছে না।

এদিকে রংপুর সদর উপজেলা কৃষি অফিসার আবু মো. মনিরুজ্জামান বলেন, কৃষকদের ধান চাষে উৎসাহিত করতে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে। ধান ক্ষেতে কোনো প্রকার রোগ দেখা দিলে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে চলতি মৌসুমে বোরো ধানের ভালো দাম পাওয়া যাবে।

রংপুর কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, রংপুর জেলায় ৪০ হাজার কৃষককে ২ কেজি করে বীজ ধানের কৃষি প্রণোদনা দেওয়া হয়। তিনি আরও বলেন, সলমন পদ্ধতিতে ১৫০ একর করে দুটি প্রদর্শনী প্লট করা হয়। এতে করে কৃষককে সার্বিকভাবে সহযোগিতা করা হয়।

একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, রংপুরে প্রায় ১০ লক্ষ, নীলফামারীতে ৫ লক্ষ, লালমনিরহাটে ৪ লক্ষ, গাইবান্ধায় ৬ লক্ষ,, কুড়িগ্রামে ৭ লক্ষ, দিনাজপুরে ১২ লক্ষ, ঠাকুরগাঁয়ে ৭ লক্ষ ও পঞ্চগড়ে ৩ লক্ষ কৃষি শ্রমিক রয়েছে। এই শ্রমিকা শুধু আমন ও বোরো মৌসুমে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করেন। অন্য সময়ে এরা শহরে রিক্সা, ভ্যান অথবা অন্য কোন পেশা গ্রহণ করে জীবিকা নির্বাহ করে।

পুর কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শফিকুল ইসলাম বলেন, আবহাওয়া অনুক‚লে থাকায় এবার ধানের আবাদ ভালো হয়েছে। ফলনও ভালো হয়েছে। তিনি বলেন রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলার নদীর চরাঞ্চলে প্রচুর রোবো ধান চাষ করা হয়েছে। এপর্যন্ত ১৫ শতাংশ ধান কৃষকরা ঘরে তুলেছে। মাঠে কৃষকরা এখন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন।

, রংপুর জেলায় ৪০ হাজার কৃষককে ২ কেজি করে বীজ ধানের কৃষি প্রণোদনা দেওয়া হয়। তিনি আরও বলেন, সলমন পদ্ধতিতে ১৫০ একর করে দুটি প্রদর্শনী প্লট করা হয়। এতে করে কৃষককে সার্বিকভাবে সহযোগিতা করা হয়। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, রংপুরে প্রায় ১০ লক্ষ, নীলফামারীতে ৫ লক্ষ, লালমনিরহাটে ৪ লক্ষ, গাইবান্ধায় ৬ লক্ষ,, কুড়িগ্রামে ৭ লক্ষ, দিনাজপুরে ১২ লক্ষ, ঠাকুরগাঁয়ে ৭ লক্ষ ও পঞ্চগড়ে ৩ লক্ষ কৃষি শ্রমিক রয়েছে। এই শ্রমিকা শুধু আমন ও বোরো মৌসুমে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করেন। অন্য সময়ে এরা শহরে রিক্সা, ভ্যান অথবা অন্য কোন পেশা গ্রহণ করে জীবিকা নির্বাহ করে। রংপুর কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক শফিকুল ইসলাম বলেন, আবহাওয়া অনুক‚লে থাকায় এবার ধানের আবাদ ভালো হয়েছে। ফলনও ভালো হয়েছে। তিনি বলেন রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলার নদীর চরাঞ্চলে প্রচুর রোবো ধান চাষ করা হয়েছে। এপর্যন্ত ১৫ শতাংশ ধান কৃষকরা ঘরে তুলেছে। মাঠে কৃষকরা এখন ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন।

Leave a Comment

Translate »