তারিখ লোড হচ্ছে...

শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতি নির্বাচিত আজ পবিত্র ঈদুল আযহা বিএনপিতে ত্যাগীদের মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিড নেতা কর্মিরা ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা, বাড়লো ব্যক্তিগত ঋণের সীমা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতি অবকাঠামোর সংকটে টেপ্রিগঞ্জ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী পুতুল ইরান থেকে সরিয়ে আনা ১৮৬ বাংলাদেশি দেশে ফিরছেন ঈদের দিন সারাদেশে কালবৈশাখীসহ ঝড়বৃৃষ্টির সম্ভাবনা সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর শোলাকিয়া ঈদগাহে জামাত সকাল ১০টায়, নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় বাড়তি ভাড়া ও যানজটের ভোগান্তিতে নাড়ির টানে ঘরমুখো যাত্রীরা আ'লীগ ও জাপার লোকদের কমিটিতে আনার অভিযোগে এনসিপি নেতার পদত্যাগ বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ড নওগাঁয় দখল-দূষণে মরা খাল, বিপন্ন কৃষি ও পরিবেশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড ‘প্রাইম নাও’ চালু করলো মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই - ডা. শফিকুর রহমান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে - তথ্য ও সম্প্রচার মন্ত্রী নারীর ক্ষমতায়নে দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পাওয়ায় উল্লাসে মাতোয়ারা লালপুর বাসী কুলাউড়ায় বাবা-ছেলের দ্বন্দ্বে প্রাণহানি, অভিযুক্ত ছেলে গ্রেপ্তার শ্যামা সুন্দরীর মশার উপদ্রবে অতিষ্ঠ রংপুর নগরীর মানুষ নীলফামারীতে আত্মসাতের মামলায় ৪ নারীর কারাদণ্ড টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ জাতীয় সংগীত লিখতে না পারায় নিয়োগ পরীক্ষায় সকল প্রার্থীই বাদ ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর ব্যারিস্টার সুমনের জামিনের খবর ও ছবি ভুয়া - ফ্যাক্টওয়াচ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজনগরে যুবক খুন খুলনার দিঘলিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে - স্বরাষ্ট্রমন্ত্রী ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় - তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ইয়াসের খান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত এক জেলাতেই পাঁচ সাগর, মনোমুগ্ধকর জলরাশি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা পরাজিতদের নিরাপত্তাই বিজয়ীর প্রথম দায়িত্ব - ব্যারিস্টার হাসান রাজীব সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য

ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের ঘটনায় মৌলভীবাজার সীমান্তে বাড়তি নজরদারি, চেকপোস্ট

বর্তমান খবর,মৌলভীবাজার প্রতিনিধি:

ভারত পাকিস্তান যুদ্ধের উত্তেজনার মধ্যে মৌলভীবাজার জেলা বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশে করেছে অন্তত ১৫০ জন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে চলে যায়। তবে তাদের মধ্যে কত জন ভারতীয় নাগরিক,আর কত জন বাংলাদেশ নাগরিক সেটি নিশ্চিত হওয়া যায়নি।

এর মধ্যে বিজিবির হাতে আটক হয়েছে ৭৩ জন। এ ঘটনার পর মৌলভীবাজারের বিভিন্ন সীমান্তে বিজিবির পক্ষ থেকে টহল ও নজরদারি জোরদার করা হয়েছে সীমান্তের নিরাপত্তা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশ ইন সহ যেকোনো ধরনের উস্কানীমূলক তৎপরতা চালালে সেটা প্রতিহত করার পুর্ণ প্রস্তুতি রাখা হয়েছে এমন দাবি আইনশৃঙ্খলা বাহিনীর।

আজ বৃহস্পতিবার ০৮ মে ২০২৫ইং, পর্যন্ত মৌলভীবাজার সীমান্ত দিয়ে অর্ধশতাধিক অনুপবেশকারীকে আটক করা হয়েছে বলে বিভিন্ন মাধ্যমে খবর জানা যাচ্ছে। এর আগে গতকাল বুধবার বিকেলে কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্ত দিয়ে নয়জন পুরুষ,তিনজন নারী ও তিনজন শিশুসহ ১৫ জনকে পুশ ইন করে বিএসএফ। বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করলে বিজিবি তাদের আটক করে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় মানধবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ণ শীল।

স্থানীয়দের দাবি,ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধের দামামার মধ্যে তাদের সীমান্তের ওপার থেকে পুশ ইন করেছে বিএসএফ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান শীব নারায়ণ শীল বলেন,আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে বলেন,তারা ভারতের আসামে বসবাস করছিলেন। হঠাৎ করে ভারতীয় পুলিশ তাদের ঘরবাড়ি ভেঙে দিয়ে হেলিকপ্টারে করে ত্রিপুরার মানিক ভান্ডারে নিয়ে এসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দেয়। তারা প্রায় তিন শতাধিক লোক ছিলেন।

বিএসএফ তাদের কয়েকজনকে ধলই সীমান্ত দিয়ে গেট খুলে ‘পুশইন’ করে। অন্যদের কোন সীমান্তে নিয়ে গেছে তারা বলতে পারেননি। এসব ঘটনায় সীমান্ত এলাকায় পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হচ্ছে।

বুধবার ঘটনার পর থেকে সীমান্ত দিয়ে ভারতে থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে শতাধিক মানুষ। এ খবর ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে বিজিবি।

এরইমধ্যে ধলই সীমান্ত দিয়ে পুরুষ,নারী-শিশুসহ ১৫ জন, পাল্লাতল ও লাতু সীমান্ত থেকে ৫৮ জনকে আটক করা হয়েছে। কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে আরও ৩০ জন অনুপ্রবেশ করেছে বলে খবর মিলেছে। মুরইছড়া সীমান্ত দিয়ে আসা অনেকেই ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায়। এখন তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মেহেদী হাসান বলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েন ও তল্লাশি চৌকি বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ বিষয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) এ কে এইচ জাহাঙ্গীর হোসাইন বলেন, ভারত ও পাকিস্তানের সংঘটিত যুদ্ধের সুযোগ নিয়ে যাতে কোন সন্ত্রাসী ও অবৈধ ভাবে যাতে দেশের সীমানা দিয়ে কেউ প্রবেশ করতে না পারে সেজন্য আইজিপি থেকে নিদের্শ দেওয়া হয়েছে।

পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনামতে সীমান্ত এলাকায় আমরা চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করেছি।

Leave a Comment

Translate »