কর্মীদের সুরক্ষায় গার্ডিয়ান লাইফের সাথে চুক্তিবদ্ধ হলো রেড সি গেটওয়ে টার্মিনাল

বর্তমান খবর: গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি)। এই চুক্তির মাধ্যমে, রেড সি গেটওয়ে টার্মিনাল (আরএসজিটি)-এর সব কর্মী এবং তাদের পরিবার গার্ডিয়ান লাইফ-এর আর্থিক সুরক্ষার ছায়ায় থাকবেন। গার্ডিয়ান – এর প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ রাকিবুল করিম, এফসিএ ও রেড সি গেটওয়ে টার্মিনালের প্রধান নির্বাহী কর্মকর্তা আরউইন হেজ … Read more

ঢাকায় নতুন প্রতিনিধি কার্যালয় প্রতিষ্ঠা করল দুবাই ইন্টারন্যাশনাল চেম্বার

বর্তমান খবর: দুবাই চেম্বারের অধিভুক্ত তিনটি প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম – ‘দুবাই ইন্টারন্যাশনাল চেম্বার’ রাজধানী ঢাকায় নতুন আন্তর্জাতিক প্রতিনিধি কার্যালয় এর শুভ উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করছে। দুবাই এবং বাংলাদেশে অবস্থানরত ব্যবসায়িক মহলের মাঝে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। নতুন এই কার্যালয়ের মধ্য দিয়ে চেম্বারটির আন্তর্জাতিক প্রতিনিধি … Read more

লালদিয়ায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হবে: বিডা চেয়ারম্যান

বর্তমান খবর,ডেস্ক রির্পোট: লালদিয়ার চরে চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনালে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, ‘আমাদের দেশে বার্ষিক এফডিআই ৭০০ মিলিয়ন ডলারের বেশি নয়। একটি প্রকল্প থেকেই যদি ৮০০ মিলিয়ন ডলারের বিনিয়োগ আসে, … Read more

রমনা বটমূলে বোমা হামলা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা শুরু

বর্তমান খবর,ডেস্ক রির্পোট: রাজধানীর রমনা বটমূলে ২০০১ সালে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের রায় ঘোষণা শুরু হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট ডিভিশন বেঞ্চে আজ এই রায় ঘোষণা শুরু হয়। তবে আজ দণ্ড সংক্রান্ত আদেশের অংশ ঘোষণা হবে না বলে জানান আসামি পক্ষের সিনিয়র আইনজীবী এস এম … Read more

রংপুর নগরীতে বাড়ছে মশার উপদ্রব

বর্তমান খবর,রংপুর ব্যুরো: রংপুর সিটি কর্পোরেশনে মশকনিধনে প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ থাকলেও বাড়ছে মশার উপদ্রব। মহানগরীর সেনপাড়ার গৃহবধূ জাহিদা খাতুন আক্ষেপ করে বলেন, ডেঙ্গু জ্বরের কষ্ট কী জিনিস বুঝেছি। এ জ্বরে আক্রান্ত হলে কেউ বাঁচে, কেউ মারা যায়। আমরা ট্যাক্স, ভ্যাট দেই, কিন্তু মশা তাড়াতে সিটি কর্পোরেশনের কোনো কার্যক্রম দেখি না। দিনে-রাতে সমান তালে … Read more

চীনের উপহারের হাসপাতাল রংপুর অঞ্চলে হবে, স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব

বর্তমান খবর,রংপুর ব্যুরো: চীনের উপহারের এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালটি রংপুর অঞ্চলেই হবে, তবে কোন জেলায় হবে তা এখনো চ‚ড়ান্ত করা হয়নি। রোগ নির্ণয়ের নষ্ট হওয়া যন্ত্রাংশ সচল করতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব ড. মুহম্মদ মুস্তাফিজুর রহমান। আজ ৭ মে বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ … Read more

আত্মা’র সভা অনুষ্ঠিত,সিগারেটে মূল্যস্তর সংখ্যা কমানোর দাবি

বর্তমান খবর,ডেস্ক রির্পোট: আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটে বিদ্যমান ৪টি মূল্যস্তরকে ৩টি করার দাবি জানিয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা। নিম্ন ও মধ্যম স্তরকে একত্রিত করে এই সংস্কার করা হলে তরুণ ও দরিদ্র জনগোষ্ঠী ধূমপানে নিরুৎসাহিত হবে এবং একইসাথে সরকারের রাজস্ব আয় বাড়বে বলে আত্মা’র সভায় জানানো হয়। আজ বুধবার (৭ মে) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে … Read more

অবশেষে বেরোবির ১৭১ জনের বিরুদ্ধে মামলা দায়ের

বর্তমান খবর,রংপুর ব্যুরো: ছাত্র জনতার জুলাই-আগস্ট আন্দোলনে সহিংসতার ঘটনায় অবশেষে ৯ মাস পর মামলা করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। নানা আলোচনা সমালোচনার পর আজ ৭ মে বুধবার তাজহাট থানায় মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হারুন অর রশিদ। মামলায় ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে বেরোবি … Read more

বাংলাদেশিদের ভিসা চালুর বিষয়ে অগ্রগতি হওয়ায় ইউএই’কে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বর্তমান খবর,ডেস্ক রির্পোট: বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করার বিষয়ে অগ্রগতি অর্জিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বিভিন্ন খাতে দেশটির বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানান। আজ বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউএই’র টলারেন্স এ্যান্ড এক্সিসটেন্স বিষয়ক কেবিনেট মন্ত্রী শেখ নাহায়ান বিন মুবারক আল নাহায়ানের নেতৃত্বে … Read more

স্যামসাং নিয়ে এল উচ্চ সক্ষমতা সম্পন্ন নতুন দুইটি স্মার্ট ওয়াশিং মেশিন

বর্তমান খবর,ডেস্ক রির্পোট: দেশের বাজারে সম্প্রতি নতুন দু’টি ওয়াশিং মেশিন উন্মোচন করেছে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ; যথা: ৯.৫ কেজি টপ লোড ওয়াশার (ডব্লিউএ৯৫সিজি) এবং এআই প্রযুক্তি সমর্থিত ৯ কেজি ফ্রন্ট লোড ওয়াশার (ডব্লিউডব্লিউ৯০ডিজি) । দু’টি ওয়াশিং মেশিনই উদ্ভাবনী প্রযুক্তি ও ইউজার-সেন্ট্রিক ফিচার সমৃদ্ধ, যা নিশ্চিত করবে উন্নত পারফরমেন্স এবং অধিক স্বাচ্ছন্দ্য। ৯.৫ কেজি টপ লোড ওয়াশারটিতে … Read more

Translate »