আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জুলাই জাদুঘর অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। রোববার (২৮ জুন) ফেসবুক পোস্টে তিনি লেখেন, জুলাই জাদুঘর হাসিনার ফ্যাসিবাদী বর্বরতা এবং জুলাইয়ের অবিস্মরণীয় বিপ্লবের বাস্তব প্রতিচিত্র।
তিনি বলেন, "জুলাই জাদুঘর অবিলম্বে খুলে দিতে হবে।" উল্লেখ্য, ২০২৬ সালের ২০ জানুয়ারি সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাদুঘরটির চূড়ান্ত পর্যায়ের কাজ পরিদর্শন করেন। তিনি একে ‘বিশ্বের এক নজিরবিহীন দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করেন।
ড. ইউনূস বলেন, "এই জাদুঘর জুলাই শহীদদের রক্ত তাজা থাকতেই করা সম্ভব হয়েছে। যদি আমাদের জাতি কখনো দিশাহারা হয়, তবে এই জাদুঘরে পথ খুঁজে পাবে।"
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।