হাফিজ খান,বরিশাল ব্যৃরোঃ
অদ্য ২৪ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, বুধবার সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের পায়রা সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,বরগুনা জেলা ইউনিট কমান্ডের আয়োজনে ‘অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান’ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ্ তাছলিমা আক্তার, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,বরগুনা।
আরো উপস্থিত ছিলেন জনাব অনিমেষ বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),জনাব মো: ইউসুফ আলী মৃধা,আহবায়ক,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড,বরগুনা, জনাব আলহাজ্ব এ. বি. এম. আব্দুল বারেক, যুগ্ম আহবায়ক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা ইউনিট কমান্ড, বরগুনা, জনাব মোঃ ইউসুফ আলী, উপপরিচালক (ভারপ্রাপ্ত), জেলা সমাজসেবা কার্যালয়, বরগুনাসহ জেলার সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার ২৯ জন অসুস্থ ও শয্যাশায়ী বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তা হিসেবে মোট ২ লক্ষ ৩৬ হাজার টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়। পাশাপাশি, জেলা প্রশাসনের মানবিক সহায়তার অংশ হিসেবে অসচ্ছল চারজন বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারকে বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে গভীর শ্রদ্ধার সাথে উল্লেখ করেন যে, বীর মুক্তিযোদ্ধাগণ আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, যাঁদের অপরিসীম আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়েছে। তিনি আরও বলেন, অসুস্থ ও শয্যাশায়ী মুক্তিযোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিত করা আমাদের সকলের সম্মিলিত নৈতিক দায়িত্ব; তাই তাঁদের সেবা প্রদানে জেলা প্রশাসন সর্বদা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।