মোঃনাইমুর রহমান,
পিরোজপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগের বিচারের দাবিতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আজ বুধরাব সাড়ে বারোটার দিকে সাধারন শিক্ষার্থীরা একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে।।
অভিযুক্ত শিক্ষক এর বিচারের দাবিতে মিছিলটি পুরাতন শিক্ষা অফিস রোড থেকে শুরু হয়ে করিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় প্রদক্ষিণ করে পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে। এ সময় শিক্ষার্থীরা বলেন কালকের মধ্যে অভিযুক্ত শিক্ষক নির্মল ভদ্র কে স্কুল থেকে বহিষ্কার সহ এর বিচার নিশ্চিত না করা হলে কঠোর আন্দোলন চালিয়ে যাবেন।
অভিযুক্ত শিক্ষক এর বিষয়ে কোন ব্যবস্থা নেয়া হয়েছে কিনা সে বিষয়ে ঢাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর সাথে একাধিক বার যোগাযোগ করার চেস্টা করেও কোন যোগাযোগ করা যায় নি।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।