তারিখ লোড হচ্ছে...

শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতি নির্বাচিত আজ পবিত্র ঈদুল আযহা বিএনপিতে ত্যাগীদের মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিড নেতা কর্মিরা ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা, বাড়লো ব্যক্তিগত ঋণের সীমা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতি অবকাঠামোর সংকটে টেপ্রিগঞ্জ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী পুতুল ইরান থেকে সরিয়ে আনা ১৮৬ বাংলাদেশি দেশে ফিরছেন ঈদের দিন সারাদেশে কালবৈশাখীসহ ঝড়বৃৃষ্টির সম্ভাবনা সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর শোলাকিয়া ঈদগাহে জামাত সকাল ১০টায়, নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় বাড়তি ভাড়া ও যানজটের ভোগান্তিতে নাড়ির টানে ঘরমুখো যাত্রীরা আ'লীগ ও জাপার লোকদের কমিটিতে আনার অভিযোগে এনসিপি নেতার পদত্যাগ বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ড নওগাঁয় দখল-দূষণে মরা খাল, বিপন্ন কৃষি ও পরিবেশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড ‘প্রাইম নাও’ চালু করলো মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই - ডা. শফিকুর রহমান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে - তথ্য ও সম্প্রচার মন্ত্রী নারীর ক্ষমতায়নে দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পাওয়ায় উল্লাসে মাতোয়ারা লালপুর বাসী কুলাউড়ায় বাবা-ছেলের দ্বন্দ্বে প্রাণহানি, অভিযুক্ত ছেলে গ্রেপ্তার শ্যামা সুন্দরীর মশার উপদ্রবে অতিষ্ঠ রংপুর নগরীর মানুষ নীলফামারীতে আত্মসাতের মামলায় ৪ নারীর কারাদণ্ড টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ জাতীয় সংগীত লিখতে না পারায় নিয়োগ পরীক্ষায় সকল প্রার্থীই বাদ ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর ব্যারিস্টার সুমনের জামিনের খবর ও ছবি ভুয়া - ফ্যাক্টওয়াচ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজনগরে যুবক খুন খুলনার দিঘলিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে - স্বরাষ্ট্রমন্ত্রী ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় - তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ইয়াসের খান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত এক জেলাতেই পাঁচ সাগর, মনোমুগ্ধকর জলরাশি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা পরাজিতদের নিরাপত্তাই বিজয়ীর প্রথম দায়িত্ব - ব্যারিস্টার হাসান রাজীব সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য

গণভোটে ‘হ্যাঁ’ ভোটে ফ্যাসিবাদের পরাজয় : ১১ দলীয় ঐক্যে জোট

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী শেখ নুরে আলম হামিদীর পক্ষে রিকশা প্রতীকে ভোট চেয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ১১ দলীয় নির্বাচনি ঐক্যের শীর্ষ নেতা মাওলানা মামুনুল হক।

তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার মাধ্যমে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের আহ্বান জানান। মামুনুল হক বলেন, দীর্ঘ ৫৪ বছরের শোষণ, বৈষম্য, দুর্নীতি ও আধিপত্যবাদী শক্তির কবল থেকে দেশকে মুক্ত করতেই জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। সেই আন্দোলনে বাংলার তরুণেরা বুক পেতে রাজপথে নেমে আত্মত্যাগ করেছেন আবু সাঈদের মতো অসংখ্য শহীদ।

তিনি বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বপ্ন ও আকাঙ্ক্ষার লিখিত দলিলই হলো ‘জুলাই সনদ’।
“এই সনদ বাস্তবায়ন ছাড়া শহীদদের আত্মত্যাগের পূর্ণ মর্যাদা নিশ্চিত হবে না। গণভোটে ‘হ্যাঁ’ জয়লাভ করলে গণঅভ্যুত্থান বিজয়ী হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের পথ সুগম হবে,”বলেন তিনি।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) রাত সাড়ে ১০টায় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল রেলওয়ে মাঠে রিকশা প্রতীকের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়।

জনসভায় মামুনুল হক মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্য সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। তিনি মৌলভীবাজার-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের আমিনুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের সাহেদ আলী, মৌলভীবাজার-৩ আসনে দেওয়াল ঘড়ি প্রতীকের আহমদ বিলাল এবং মৌলভীবাজার-৪ আসনে রিকশা প্রতীকের শেখ নুরে আলম হামিদীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “‘না’ ভোটের পক্ষে যারা প্রচার চালাবে, জনগণ বুঝে নেবে তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিপক্ষে এবং ফ্যাসিবাদের পক্ষেই অবস্থান নিয়েছে।”

তিনি আরও বলেন, দেশের মানুষ এখন সচেতন। তারা আর শোষণ, লুটপাট, ভোট ডাকাতি ও দুঃশাসনের রাজনীতি দেখতে চায় না।

মামুনুল হক বলেন, দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায়—দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও দলীয় দখলদারিত্বের অবসান চায়। পুরনো ব্যর্থ শাসনব্যবস্থায় জনগণ আর ফিরে যেতে চায় না।

“ইনসাফভিত্তিক, ন্যায়নিষ্ঠ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে ১১ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থীদের সংসদে পাঠাতে হবে,”—বলেন তিনি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, স্বাধীনতার পর যারা শাসনভার গ্রহণ করেছিল, তারা লুটপাট ও দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষের স্বপ্ন ভেঙে দিয়েছে। ফলে মানুষের ভাগ্যের প্রকৃত পরিবর্তন হয়নি।

এই ব্যর্থতার কারণেই জুলাই গণঅভ্যুত্থানে তরুণরা জীবন উৎসর্গ করে দেশকে নতুন পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল দেশকে আবারও পুরনো শোষণ ও দুঃশাসনের পথে ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। তবে জনগণ সচেতন থাকলে সেই ষড়যন্ত্র সফল হবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি সতর্ক করে বলেন, “মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেলে দেশের বঞ্চিত ১৮ কোটি মানুষ আবারও অধিকার আদায়ে রুখে দাঁড়াবে।”

মামুনুল হক আরও বলেন, ফ্যাসিবাদ, আধিপত্যবাদী শক্তি কিংবা পেশিশক্তি দিয়ে জনগণের ভোট ছিনতাই করা যাবে না। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে ব্যালট সুরক্ষায় পাহারাদার বসানোর গুরুত্বের ওপর জোর দেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসিমীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় আরও বক্তব্য দেন বরুণা মাদ্রাসার ছদরে মুহতামিম সাইদুর রহমান বর্ণভী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী, যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক মিয়াজি, মৌলভীবাজার-৩ আসনে ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী আহমদ বিলাল, শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলী, শেখবাড়ি জামিয়ার নির্বাহী মুহতামিম শেখ আফজল হামিদী বর্ণভী, রিকশা প্রতীকের প্রার্থীর প্রধান এজেন্ট রশিদ আহমদ হামিদী ও মাওলানা হাদি আলম হামিদী-সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে একই দিন সন্ধ্যার পর কমলগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত রিকশা প্রতীকের পৃথক নির্বাচনি জনসভায়ও প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। ওই জনসভাতেও বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

Leave a Comment

Translate »