সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অমর একুশে বইমেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধে এ নির্দেশনা দেন তিনি।
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা ২০২৬ অনুষ্ঠিত হবে। আজ সংস্কৃতি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলা একাডেমি বইমেলা আয়োজনে শিগগিরই ব্যবস্থা গ্রহণ করবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে এবারের অমর একুশে বইমেলা বরাবরের মতোই লেখক-পাঠক-প্রকাশকদের মিলনমেলায় পরিণত হবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।