তারিখ লোড হচ্ছে...

শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতি নির্বাচিত আজ পবিত্র ঈদুল আযহা বিএনপিতে ত্যাগীদের মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিড নেতা কর্মিরা ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা, বাড়লো ব্যক্তিগত ঋণের সীমা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতি অবকাঠামোর সংকটে টেপ্রিগঞ্জ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী পুতুল ইরান থেকে সরিয়ে আনা ১৮৬ বাংলাদেশি দেশে ফিরছেন ঈদের দিন সারাদেশে কালবৈশাখীসহ ঝড়বৃৃষ্টির সম্ভাবনা সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর শোলাকিয়া ঈদগাহে জামাত সকাল ১০টায়, নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় বাড়তি ভাড়া ও যানজটের ভোগান্তিতে নাড়ির টানে ঘরমুখো যাত্রীরা আ'লীগ ও জাপার লোকদের কমিটিতে আনার অভিযোগে এনসিপি নেতার পদত্যাগ বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ড নওগাঁয় দখল-দূষণে মরা খাল, বিপন্ন কৃষি ও পরিবেশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড ‘প্রাইম নাও’ চালু করলো মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই - ডা. শফিকুর রহমান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে - তথ্য ও সম্প্রচার মন্ত্রী নারীর ক্ষমতায়নে দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পাওয়ায় উল্লাসে মাতোয়ারা লালপুর বাসী কুলাউড়ায় বাবা-ছেলের দ্বন্দ্বে প্রাণহানি, অভিযুক্ত ছেলে গ্রেপ্তার শ্যামা সুন্দরীর মশার উপদ্রবে অতিষ্ঠ রংপুর নগরীর মানুষ নীলফামারীতে আত্মসাতের মামলায় ৪ নারীর কারাদণ্ড টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ জাতীয় সংগীত লিখতে না পারায় নিয়োগ পরীক্ষায় সকল প্রার্থীই বাদ ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর ব্যারিস্টার সুমনের জামিনের খবর ও ছবি ভুয়া - ফ্যাক্টওয়াচ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজনগরে যুবক খুন খুলনার দিঘলিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে - স্বরাষ্ট্রমন্ত্রী ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় - তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ইয়াসের খান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত এক জেলাতেই পাঁচ সাগর, মনোমুগ্ধকর জলরাশি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা পরাজিতদের নিরাপত্তাই বিজয়ীর প্রথম দায়িত্ব - ব্যারিস্টার হাসান রাজীব সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য

দেশজুড়ে সড়ক-মহাসড়কে বিক্ষোভ

মাহ্তাবুর রহমানঃ

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের তৃতীয় দিনে রাজধানী ঢাকা এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আরও জোরালো কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। বুধবার “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” ব্যানারে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ, মহাসড়ক অবরোধ, রেললাইন অবরোধ এবং বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে আন্দোলন নতুন মাত্রা পায়।

দাবি আদায়ের লক্ষ্যে দুপুরের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে একটি বড় বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বর ও সুপ্রিম কোর্ট এলাকা অতিক্রম করে শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নেয়। আন্দোলনকারীরা “আমার দেশ, আমার মা—বৈষম্য মানি না”, “সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে” এবং “কোটা নয়, মেধাই হোক নিয়োগের ভিত্তি”সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

বিকেল পৌনে চারটার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই কর্মসূচির ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানান, দাবি বাস্তবায়নের আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

সমাবেশে বক্তারা বলেন, সরকারি চাকরিতে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে হবে এবং ২০১৮ সালের কোটা বাতিল সংক্রান্ত সরকারি পরিপত্র বহাল রাখতে হবে। তারা অভিযোগ করেন, কোটা ব্যবস্থার মাধ্যমে নিয়োগে বৈষম্য তৈরি হচ্ছে এবং মেধাবীরা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই নয়, এদিন রাজধানীর সাত সরকারি কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাও আন্দোলনে অংশ নেন। এতে আন্দোলনের পরিধি আরও বিস্তৃত হয় এবং রাজধানীর বাইরে থাকা শিক্ষার্থীদের অংশগ্রহণও দৃশ্যমান হয়ে ওঠে।

একই দিনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও-খামারবাড়ি সড়ক অবরোধ করেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। বিকেলে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় দেড় ঘণ্টার এই কর্মসূচির ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে অবরোধ প্রত্যাহার করেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ময়মনসিংহে রেললাইন অবরোধ করে প্রতিবাদ জানান। আন্দোলনকারীরা ঢাকা থেকে মোহনগঞ্জগামী একটি ট্রেন আটকে রেখে বিক্ষোভ করেন। প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনের সমন্বয়করা এদিন ঘোষণা দেন, দেশের সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং আন্দোলনকে আরও বৃহত্তর পর্যায়ে নিয়ে যাওয়া হবে। তারা শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং পরবর্তী কর্মসূচির প্রস্তুতি নেওয়ার কথা বলেন।

Leave a Comment

Translate »