তারিখ লোড হচ্ছে...

শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সভাপতি নির্বাচিত আজ পবিত্র ঈদুল আযহা বিএনপিতে ত্যাগীদের মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিড নেতা কর্মিরা ইলেকট্রিক ও হাইব্রিড গাড়িতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা, বাড়লো ব্যক্তিগত ঋণের সীমা সিএজি’র অডিট রিপোর্টে স্থান পেয়েছে বালিশ কাণ্ডের দুর্নীতি অবকাঠামোর সংকটে টেপ্রিগঞ্জ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ নাইজেরিয়ায় সহিংসতায় নিহত ২২ কোনো রাজনৈতিক দলের সদস্য না হতে খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান প্রধানমন্ত্রীর ঈদ উপহার নিয়ে অসহায় পরিবারের পাশে প্রতিমন্ত্রী পুতুল ইরান থেকে সরিয়ে আনা ১৮৬ বাংলাদেশি দেশে ফিরছেন ঈদের দিন সারাদেশে কালবৈশাখীসহ ঝড়বৃৃষ্টির সম্ভাবনা সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর শোলাকিয়া ঈদগাহে জামাত সকাল ১০টায়, নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় বাড়তি ভাড়া ও যানজটের ভোগান্তিতে নাড়ির টানে ঘরমুখো যাত্রীরা আ'লীগ ও জাপার লোকদের কমিটিতে আনার অভিযোগে এনসিপি নেতার পদত্যাগ বীরগঞ্জে ২ মাদক সেবী কারাদণ্ড নওগাঁয় দখল-দূষণে মরা খাল, বিপন্ন কৃষি ও পরিবেশ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে বাংলাদেশিদের খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী মার্কিন-ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড ‘প্রাইম নাও’ চালু করলো মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চাই - ডা. শফিকুর রহমান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে - তথ্য ও সম্প্রচার মন্ত্রী নারীর ক্ষমতায়নে দুই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পাওয়ায় উল্লাসে মাতোয়ারা লালপুর বাসী কুলাউড়ায় বাবা-ছেলের দ্বন্দ্বে প্রাণহানি, অভিযুক্ত ছেলে গ্রেপ্তার শ্যামা সুন্দরীর মশার উপদ্রবে অতিষ্ঠ রংপুর নগরীর মানুষ নীলফামারীতে আত্মসাতের মামলায় ৪ নারীর কারাদণ্ড টিউলিপকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ জাতীয় সংগীত লিখতে না পারায় নিয়োগ পরীক্ষায় সকল প্রার্থীই বাদ ব্যান্ড দল ও ৯ বিশিষ্ট ব্যক্তিকে একুশে পদক প্রদান প্রধানমন্ত্রীর ব্যারিস্টার সুমনের জামিনের খবর ও ছবি ভুয়া - ফ্যাক্টওয়াচ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজনগরে যুবক খুন খুলনার দিঘলিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে - স্বরাষ্ট্রমন্ত্রী ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় - তথ্যমন্ত্রী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ইয়াসের খান চৌধুরী প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত এক জেলাতেই পাঁচ সাগর, মনোমুগ্ধকর জলরাশি কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা পরাজিতদের নিরাপত্তাই বিজয়ীর প্রথম দায়িত্ব - ব্যারিস্টার হাসান রাজীব সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া তারেক রহমানের বক্তব্য

দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা

মো: মহিব্বুল্লাহঃ

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালের বিরুদ্ধে এবং ২০১৮ সালের কোটা বাতিল সংক্রান্ত সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে গেছেন শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। মঙ্গলবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ, গণপদযাত্রা এবং বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আন্দোলন নতুন গতি পায়। আন্দোলনকারীরা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

দুপুর আড়াইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীদের গণপদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগের দিকে অগ্রসর হয়। এ সময় “কোটা না মেধা, মেধা মেধা”, “সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে”সহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

বিকেল প্রায় ৩টা ৫০ মিনিটে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এই কর্মসূচির ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়। হাজার হাজার শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশী এ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে আন্দোলনের সমন্বয়করা বলেন, এটি শুধু চাকরিপ্রত্যাশীদের আন্দোলন নয়, বরং রাষ্ট্রীয় বৈষম্যের বিরুদ্ধে একটি সংগ্রাম। তারা অভিযোগ করেন, কোটা ব্যবস্থার মাধ্যমে মেধাবীদের বঞ্চিত করা হচ্ছে এবং সরকারি নিয়োগে সমতার নীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আন্দোলনকারীরা পুনরায় চার দফা দাবি তুলে ধরেন। তাদের দাবির মধ্যে ছিল ২০১৮ সালের সরকারি পরিপত্র পুনর্বহাল, অযৌক্তিক কোটা বাতিল, শূন্য পদ মেধার ভিত্তিতে পূরণ এবং বৈষম্যমুক্ত নিয়োগ ব্যবস্থা নিশ্চিত করা।

একই সময়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও আন্দোলন ছড়িয়ে পড়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল, মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থানে চাকরিপ্রত্যাশীরাও শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

আন্দোলনের নেতারা এদিন আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন। ৩ ও ৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজে একযোগে আন্দোলনের ডাক দেওয়া হয়। এতে আন্দোলন রাজধানীকেন্দ্রিক না থেকে বৃহত্তর শিক্ষার্থী সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা জানানো হয়।

দিনভর কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলেও আন্দোলনকারীরা স্পষ্ট করে জানান, দাবি বাস্তবায়নের কোনো আশ্বাস না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

Leave a Comment

Translate »