আমতলীতে ইসলামী আন্দোলন নেতার বিচার দাবিতে বিক্ষোভ গাছ কাটার দায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর চাপানোর অভিযোগ, ইসলামী আন্দোলন নেতার বিচার দাবিতে বিক্ষোভ পরীরখালে সান প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা ও স্টুডেন্ট ট্যালেন্ট শো অনুষ্ঠিত বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম পটুয়াখালীর গলাচিপায় গাঁজাসহ আটক ৩। ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার পেলেন গলাচিপার এসআই মিজানুর রহমান। কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বরগুনায় অভিভাবকদের স্বস্তি ও সুবিধা নিশ্চিত করতে জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম অনুষ্ঠান মমতার পরশে শীতার্তদের পাশে বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার আমতলীর ৪নং হলদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী লিমন হাওলাদার পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম অনুষ্ঠান প্রকাশিত সংবাদের প্রতিবাদ: খাসজমি দখল ও ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য... প্রতিশ্রুতি নয়,মানুষের ভালোবাসা নিয়ে কাজ করতে চান রুমান পঞ্চায়েত গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান, ৭ বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার নেছারাবাদে পে- স্কেল ফিক্সেশনের নামে টাকা উত্তোলনের অভিযোগে দুই প্রধান শিক্ষককে শোকজ ৭ নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত ৭ নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত ৭নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত বাউফল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আনিস বরগুনার বেতাগীতে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি অভিযোগ বরগুনায় ছাত্রদল নেতা আমান ও সানাউল্লাহ সানির অর্থায়নে লিংকনের কবরস্হান পাকাকরনের উদ্বোধন বরগুনায় অবৈধ ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বরগুনায় অবৈধ ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বরগুনা খাদ্য গুদামে চাল বিতরনে অনিয়ামের অভিযোগ আমতলীতে রাস্তার ইট তুলে নিয়ে গৃহ নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে বরগুনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আয়শা সাথীর লেখা কবিতা "ফরিয়াদির প্রশ্ন" বরগুনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, স্বামী স্ত্রী সহ আহত ০৩ হোসনাবাদ ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব করার প্রত্যাশা পিয়ারা বেগমের কাকচিড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী গোলাম সরোয়ার বেতাগীর ৩ নং হোসনাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পিয়ারা বেগম বরগুনার বেতাগীতে মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি বরগুনা পৌরসভাকে আধুনিক ও নাগরিকবান্ধব করার প্রত্যাশা সানাউল্লাহ সানির মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ নির্মূলে তৎপর আদাবর থানার ওসি জাহিদ আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার জনসেবার প্রত্যয়ে মাঠে সক্রিয় সাবেক ছাত্রনেতা রাসেল খান বরিশালে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন বরগুনায় ২৪ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার আমতলীতে পুলিশ স্টল দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে আমতলীতে স্বেচ্ছাসেবক দল নেতার দখলে মাদ্রাসার নিজস্ব স্টল আমতলীতে স্বেচ্ছাসেবক দল নেতার দখলে মাদ্রাসার নিজস্ব স্টল কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের বিস্তার, বাড়ছে জনমনে উদ্বেগ বেতাগীতে ৬৩ বছরেও মেলেনি বাবুল খানের বাবার পরিচয়  তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিষখালী নদী থেকে মাটি উত্তোলন করে ইটভাটায় নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে কক্সবাজারের টুপটুপ রিসোর্সে অগ্নিকান্ডে নিহত তিনজন আমতলীর একই পরিবারের বরগুনার আমতলীতে গ্যাস ট্যাবলেট খেয়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু অধ্যক্ষসহ তিন শিক্ষক নিয়মিত অনুপস্থিত, ব্যাহত হচ্ছে পাঠদান

তারিখ লোড হচ্ছে...

মৌলভীবাজারে জনসভায় ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

IMG-20260122-WA0014

‘আই হ্যাভ এ প্ল্যান’ পুনরুল্লেখ করে কর্মসংস্থান, ফ্যামিলি কার্ড ও ভোট রক্ষার অঙ্গীকার

মৌলভীবাজার প্রতিনিধি:
সিলেটের পর মৌলভীবাজারের শেরপুরে আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় জনগণের ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার করে ‘ধানের শীষ’ মার্কায় ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে শেরপুর উপজেলার আইনপুর খেলার মাঠে অনুষ্ঠিত এই সমাবেশে তিনি দেশ পুনর্গঠন, বেকারত্ব দূরীকরণ এবং ভোট চুরির ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বিকেল ৩টা ৫ মিনিটের দিকে তারেক রহমান জনসভার মঞ্চে প্রধান অতিথির আসন গ্রহণ করেন। এর আগে দুপুর ২টায় সিলেটের জনসভা শেষ করে তিনি মৌলভীবাজারের উদ্দেশে রওয়ানা হন। এটি ছিল তাঁর ধারাবাহিক নির্বাচনী জনসভার দ্বিতীয় সমাবেশ।

জনসভায় বক্তব্যে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার সময় দেওয়া ‘আই হ্যাভ এ প্ল্যান’—এই ঘোষণার পুনরুল্লেখ করেন। তিনি বলেন, শিক্ষিত, অর্ধ-শিক্ষিত ও স্বল্পশিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই তাঁর মূল পরিকল্পনার অন্যতম অংশ। প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলকে গুরুত্ব দিয়ে তিনি জানান, যুবকদের কারিগরি প্রশিক্ষণ ও বিদেশি ভাষা শিক্ষা দিয়ে দক্ষ করে গড়ে তোলা হবে, যাতে তারা বিদেশে গিয়ে সম্মানজনক ও উচ্চ বেতনের কর্মসংস্থান নিশ্চিত করতে পারে।

তিনি বলেন, দক্ষতা ছাড়া বিদেশে গেলে আয় কম হয়; কিন্তু প্রশিক্ষণ নিয়ে গেলে আয় বাড়ে। বিএনপি সরকার গঠন করলে সেই সুযোগ এদেশের মানুষের জন্য সৃষ্টি করা হবে।

 

তারেক রহমান চা-শ্রমিক অধ্যুষিত মৌলভীবাজার অঞ্চলের কথা উল্লেখ করে বলেন, জেলার প্রায় ১৩০টি চা বাগানের শ্রমিকরা, বিশেষ করে নারী শ্রমিকরা, অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করছেন। তাদের আয় সংসার চালানোর জন্য যথেষ্ট নয়। তাই বিএনপি সরকার গঠন করলে চা-শ্রমিক, দিনমজুর, কৃষক ও শ্রমজীবী পরিবারের নারীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে খাদ্য সহায়তা বা নগদ অর্থ দেওয়া হবে।

একই সঙ্গে তিনি কৃষকদের জন্য কৃষি কার্ডের পাশাপাশি দেশের প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনার কথা জানান। পাশাপাশি ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের জন্য সরকারি সম্মানীর ব্যবস্থার আশ্বাস দেন। তিনি বলেন, মসজিদ ও মাদ্রাসার সঙ্গে যুক্ত এসব মানুষ সমাজের দুঃখ-সুখে পাশে থাকেন; তাঁদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তারেক রহমান অভিযোগ করেন, দেশে আবারও ভোট চুরির ষড়যন্ত্র শুরু হয়েছে। তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ডিজিটাল মাধ্যম ও এনআইডি কার্ড ব্যবহার করে সাধারণ মানুষ, বিশেষ করে মা-বোনদের বিভ্রান্ত করছে এবং ব্যালট পেপার গায়েব করার মতো অপচেষ্টায় লিপ্ত রয়েছে। ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণতন্ত্র ও মানুষের কথা বলার অধিকার রক্ষায় ধানের শীষের কোনো বিকল্প নেই।

নাম উল্লেখ না করে তিনি জামায়াতে ইসলামীর অতীত ভূমিকার কঠোর সমালোচনা করেন। তারেক রহমান বলেন, ১৯৭১ সালে যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, ইতিহাস থেকে তাদের সেই ভূমিকা কখনো মুছে ফেলা যাবে না। দেশবাসী বহু আগেই তাদের চিনে ফেলেছে। বর্তমানে ধর্মীয় আবেগ ব্যবহার করে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।

একই সঙ্গে তিনি বলেন, ওই দলের নেতাদের কর্মকাণ্ডে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠছে। সম্ভাব্য অঘটন এড়াতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে তাদের নিরাপত্তা ও প্রটোকল বাড়ানো হোক। বিএনপি চায় না কেউ আইন নিজের হাতে তুলে নিক।

দুপুর থেকে শুরু হওয়া এই জনসভায় মৌলভীবাজার জেলার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল—এই সাত উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী মিছিল নিয়ে অংশ নেন। জনসভাস্থল আইনপুর মাঠ দুপুরের আগেই জনসমুদ্রে পরিণত হয়।

মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে তারেক রহমান হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের উদ্দেশে রওয়ানা হন। পর্যায়ক্রমে তিনি ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।

Leave a Comment

মমতার পরশে শীতার্তদের পাশে বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ শীতের আগমনী বার্তায় অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কার্যক্রমের

আরও পড়ুন »

আমতলীর ৪নং হলদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী লিমন হাওলাদার

  বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার ৪ নং হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় সমর্থন প্রত্যাশা করছেন ইউনিয়ন বিএনপি’র সাবেক

আরও পড়ুন »

পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম অনুষ্ঠান

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনায় পুরুষদের জন্য ব্যতিক্রমধর্মী রান্না প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ সময় স্ত্রীদের চেয়ারে বসিয়ে অস্থায়ী চুলায় খাবার রান্না করেন পুরুষেরা।

আরও পড়ুন »

প্রকাশিত সংবাদের প্রতিবাদ: খাসজমি দখল ও ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ: খাসজমি দখল ও ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বরগুনা প্রতিনিধিঃ সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘খাসজমি দখলের

আরও পড়ুন »

প্রতিশ্রুতি নয়,মানুষের ভালোবাসা নিয়ে কাজ করতে চান রুমান পঞ্চায়েত

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ আসন্ন ৭নং ঢলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন লেমুয়া পঞ্চায়েত বাড়ির সন্তান,বিশিষ্ট ব্যবসায়ী ও

আরও পড়ুন »

গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান, ৭ বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে আলোচিত জর্দা শামীমের সহযোগীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অস্ত্রের সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল

আরও পড়ুন »

নেছারাবাদে পে- স্কেল ফিক্সেশনের নামে টাকা উত্তোলনের অভিযোগে দুই প্রধান শিক্ষককে শোকজ

সোহেল রায়হান (পিরোজপুর) পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নবম পে-স্কেল ফিক্সেশন সংক্রান্ত কার্যক্রমের নামে শিক্ষকদের কাছ থেকে টাকা উত্তোলনের অভিযোগে দুই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ

আরও পড়ুন »

৭ নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক

আরও পড়ুন »

৭ নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক

আরও পড়ুন »

৭নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক

আরও পড়ুন »
Swadesh Properties Limited
সর্বশেষ সংবাদ