গাছ কাটার দায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর চাপানোর অভিযোগ, ইসলামী আন্দোলন নেতার বিচার দাবিতে বিক্ষোভ পরীরখালে সান প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা ও স্টুডেন্ট ট্যালেন্ট শো অনুষ্ঠিত বরগুনা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরগুনায় পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম পটুয়াখালীর গলাচিপায় গাঁজাসহ আটক ৩। ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারে বিশেষ পুরস্কার পেলেন গলাচিপার এসআই মিজানুর রহমান। কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বরগুনায় অভিভাবকদের স্বস্তি ও সুবিধা নিশ্চিত করতে জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম অনুষ্ঠান মমতার পরশে শীতার্তদের পাশে বরগুনা জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার আমতলীর ৪নং হলদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী লিমন হাওলাদার পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম অনুষ্ঠান প্রকাশিত সংবাদের প্রতিবাদ: খাসজমি দখল ও ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য... প্রতিশ্রুতি নয়,মানুষের ভালোবাসা নিয়ে কাজ করতে চান রুমান পঞ্চায়েত গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান, ৭ বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার নেছারাবাদে পে- স্কেল ফিক্সেশনের নামে টাকা উত্তোলনের অভিযোগে দুই প্রধান শিক্ষককে শোকজ ৭ নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত ৭ নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত ৭নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত বাউফল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আনিস বরগুনার বেতাগীতে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি অভিযোগ বরগুনায় ছাত্রদল নেতা আমান ও সানাউল্লাহ সানির অর্থায়নে লিংকনের কবরস্হান পাকাকরনের উদ্বোধন বরগুনায় অবৈধ ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বরগুনায় অবৈধ ইঞ্জিন অয়েল প্যাকেজিং প্রতিষ্ঠানে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা বরগুনা খাদ্য গুদামে চাল বিতরনে অনিয়ামের অভিযোগ আমতলীতে রাস্তার ইট তুলে নিয়ে গৃহ নির্মাণের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে বরগুনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আয়শা সাথীর লেখা কবিতা "ফরিয়াদির প্রশ্ন" বরগুনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, স্বামী স্ত্রী সহ আহত ০৩ হোসনাবাদ ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব করার প্রত্যাশা পিয়ারা বেগমের কাকচিড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী গোলাম সরোয়ার বেতাগীর ৩ নং হোসনাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পিয়ারা বেগম বরগুনার বেতাগীতে মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি বরগুনা পৌরসভাকে আধুনিক ও নাগরিকবান্ধব করার প্রত্যাশা সানাউল্লাহ সানির মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধ নির্মূলে তৎপর আদাবর থানার ওসি জাহিদ আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার জনসেবার প্রত্যয়ে মাঠে সক্রিয় সাবেক ছাত্রনেতা রাসেল খান বরিশালে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি আমতলী থানার ইয়াকুব হোসাইন বরগুনায় ২৪ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার আমতলীতে পুলিশ স্টল দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ শ্রমিকদল নেতার বিরুদ্ধে আমতলীতে স্বেচ্ছাসেবক দল নেতার দখলে মাদ্রাসার নিজস্ব স্টল আমতলীতে স্বেচ্ছাসেবক দল নেতার দখলে মাদ্রাসার নিজস্ব স্টল কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের বিস্তার, বাড়ছে জনমনে উদ্বেগ বেতাগীতে ৬৩ বছরেও মেলেনি বাবুল খানের বাবার পরিচয়  তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিষখালী নদী থেকে মাটি উত্তোলন করে ইটভাটায় নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে কক্সবাজারের টুপটুপ রিসোর্সে অগ্নিকান্ডে নিহত তিনজন আমতলীর একই পরিবারের বরগুনার আমতলীতে গ্যাস ট্যাবলেট খেয়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু অধ্যক্ষসহ তিন শিক্ষক নিয়মিত অনুপস্থিত, ব্যাহত হচ্ছে পাঠদান শিক্ষক নাকি পল্লী চিকিৎসক,দুই পেশায় একই ব্যক্তি

তারিখ লোড হচ্ছে...

গাছ কাটার দায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর চাপানোর অভিযোগ, ইসলামী আন্দোলন নেতার বিচার দাবিতে বিক্ষোভ

IMG-20261126-WA0109~2

 

হাফিজ খান,
বরিশাল ব্যুরোঃ
বরগুনার আমতলী পৌরসভায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে ফলদ গাছ কাটার ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌর শাখার সভাপতি ও দলীয় মেয়র মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামানের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। তাঁদের অভিযোগ, গাছ কাটার পর ডালপালা অপসারণের কাজে তাঁদের ডেকে নিয়ে উল্টো দায় চাপানো হয়েছে। এ ঘটনায় পরিচ্ছন্নতাকর্মী বদু মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

বুধবার রাতে অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মী পৌরসভার মিঠাবাজার থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কামরুজ্জামানের বাড়ির সামনে গিয়ে শেষ হয়। সেখানে তাঁরা তাঁর বিচার দাবি করেন। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা না নেওয়া হলে কর্মবিরতির হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী পৌর শহরের ৪৩/১ পোল্ডারের পুরোনো লঞ্চঘাট এলাকায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় দুই শতাংশ জমি মো. আব্দুর রশিদ খাঁন ভোগদখল করে আসছেন। প্রায় ২৬ বছর আগে তিনি ওই জমিতে আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ফলদ গাছ রোপণ করেন। গাছগুলো বড় হওয়ার পর গত ২ নভেম্বর সেগুলো কেটে ফেলার অভিযোগ ওঠে কামরুজ্জামান ও তাঁর লোকজনের বিরুদ্ধে। জমি দখলের উদ্দেশ্যে গাছগুলো কাটা হয়েছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

এ ঘটনায় গাছের রোপণকারী আব্দুর রশিদ খাঁন ওই দিন বিকেলে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএফপিসি মো. মনিরুল ইসলামকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

এদিকে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ১৪ নভেম্বর আমতলী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন পরিচ্ছন্নতাকর্মী বদু মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দেন। নোটিশে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ফলদ ও বনজ গাছ কাটার ঘটনায় তাঁর সম্পৃক্ততার বিষয় উল্লেখ করে কেন তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে না, তা সাত কার্যদিবসের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়।

তবে বদু মিয়ার দাবি, ইসলামী আন্দোলন নেতা কামরুজ্জামান গাছ কাটার পর ডালপালা অপসারণের জন্য তাঁদের ডেকে পাঠান। তাঁর নির্দেশে তাঁরা ডালপালা সরিয়েছেন। গাছ কাটার সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। ভিডিওর কয়েকটি স্ক্রিনশট দেখে তাঁকে দায়ী করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, ডালপালা অপসারণের সময় কামরুজ্জামান পরিকল্পিতভাবে ভিডিও ধারণ করে স্ক্রিনশটের মাধ্যমে তাঁদের ফাঁসিয়েছেন। অধিকতর তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।

কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে পরিচ্ছন্নতাকর্মীরা বিক্ষোভ করেন। এ সময় তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও কামরুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌর শাখার সভাপতি ও দলীয় মেয়র মনোনীত প্রার্থী মো. কামরুজ্জামান বলেন, ‘এ বিষয় নিয়ে যারা বাড়াবাড়ি করবে, তাদের আওয়ামী লীগ আখ্যা দিয়ে মারধর করা হবে।’

আমতলী উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, তদন্ত শেষে প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদন পেয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বরগুনা পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়েছে।

Leave a Comment

আমতলীর ৪নং হলদিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী লিমন হাওলাদার

  বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলী উপজেলার ৪ নং হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় সমর্থন প্রত্যাশা করছেন ইউনিয়ন বিএনপি’র সাবেক

আরও পড়ুন »

পুরুষদের সচেতন করতে জেন্ডার ভূমিকা পরিবর্তন কার্যক্রম অনুষ্ঠান

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনায় পুরুষদের জন্য ব্যতিক্রমধর্মী রান্না প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ সময় স্ত্রীদের চেয়ারে বসিয়ে অস্থায়ী চুলায় খাবার রান্না করেন পুরুষেরা।

আরও পড়ুন »

প্রকাশিত সংবাদের প্রতিবাদ: খাসজমি দখল ও ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ: খাসজমি দখল ও ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বরগুনা প্রতিনিধিঃ সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘খাসজমি দখলের

আরও পড়ুন »

প্রতিশ্রুতি নয়,মানুষের ভালোবাসা নিয়ে কাজ করতে চান রুমান পঞ্চায়েত

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ আসন্ন ৭নং ঢলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন লেমুয়া পঞ্চায়েত বাড়ির সন্তান,বিশিষ্ট ব্যবসায়ী ও

আরও পড়ুন »

গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অভিযান, ৭ বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে আলোচিত জর্দা শামীমের সহযোগীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও অস্ত্রের সরঞ্জাম উদ্ধার করেছে স্পেশাল

আরও পড়ুন »

নেছারাবাদে পে- স্কেল ফিক্সেশনের নামে টাকা উত্তোলনের অভিযোগে দুই প্রধান শিক্ষককে শোকজ

সোহেল রায়হান (পিরোজপুর) পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় নবম পে-স্কেল ফিক্সেশন সংক্রান্ত কার্যক্রমের নামে শিক্ষকদের কাছ থেকে টাকা উত্তোলনের অভিযোগে দুই প্রধান শিক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ

আরও পড়ুন »

৭ নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক

আরও পড়ুন »

৭ নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক

আরও পড়ুন »

৭নং ঢলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী রুমান পঞ্চায়েত

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ বরগুনা সদর উপজেলার ৭ নং ঢলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক

আরও পড়ুন »

বাউফল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী আনিস

  হাফিজ খান, বরিশাল ব্যুরোঃ পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন আনিসুর রহমান আনিস। তিনি জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির

আরও পড়ুন »
Swadesh Properties Limited
সর্বশেষ সংবাদ