

হাফিজ খান,
বরিশাল ব্যুরোঃ
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক গৃহীত Government Performance Management System এর সেকশন ২ এর অধীন উদ্ভাবন ও সংস্কার কার্যক্রম এর অন্তর্ভুক্ত 'ওয়ান চাইল্ড ওয়ান ট্রি' কার্যক্রম এর লক্ষ্যমাত্রা অর্জনে এবং পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বরগুনার আমতলীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন, আমতলী, বরগুনা-এর আয়োজনে "ওয়ান চাইল্ড ওয়ান ট্রি" কর্মসূচির অধীনে এই চারা বিতরণ অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুনাখালী স্কুল এন্ড কলেজ এবং চুনাখালী বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ৭৫০ টি চারা গাছ তুলে দেন বরগুনা জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী , সহকারী কমিশনার (ভূমি) আসরাফুল ইসলাম, আমতলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসাইনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি উপস্থিত সকলকে বৃক্ষরোপণে উৎসাহ প্রদান করেন এবং রোপণ পরবর্তী পরিচর্যা নিশ্চিত করার আহবান জানান।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।