

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) বিক্ষোভকারীদের ওপর সামরিক বাহিনীর অবস্থানকে সমর্থন জানিয়ে বিতর্কে জড়িয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। রাওলাকোট এলাকায় গত দুই দিনে নিরাপত্তাবাহিনীর গুলিতে অন্তত ৩২ জন কাশ্মীরি বিক্ষোভকারী নিহত হয়েছেন।
খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত একটি ভিডিওতে বলেন, তিনি আজাদ কাশ্মীরের বিক্ষোভকারীদের ভারতের মতোই শত্রু মনে করেন। এর আগে, গত ৫ জুন থেকে শুরু হওয়া আন্দোলনে পিওকে জুড়ে ৯০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।
মীরপুর শহরে নিরাপত্তাবাহিনীর সদস্যরা সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে এবং পরে লাশ গাড়িতে তুলছে—এমন কিছু ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে। নিহতদের মধ্যে জয়েন্ট অ্যাওয়ামী অ্যাকশন কমিটির (জেএএসি) কর্মীরা রয়েছেন, যারা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে ইসলামাবাদ কর্তৃক নিষিদ্ধ হয়েছে।
নিহতদের মধ্যে জেএএসি’র প্রতিষ্ঠাতা সদস্য উমর নাজিরের ছোট ভাই উসমান নাজিরও রয়েছেন। মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানাতে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসলে পাকিস্তানি বাহিনী বলপ্রয়োগ করে।
এদিকে, জেএএসি এক পোস্টে অভিযোগ করেছে যে তারা কারো বাড়িতে জোর করে ঢোকেনি এবং রাওলাকোট তাদের নিজস্ব শহর যা অবৈধভাবে দখল করে রাখা হয়েছে। সংগঠনটি নিরপরাধ ও নিরস্ত্র মানুষের ওপর টিয়ারশেল ও গুলি চালিয়ে হত্যার পর স্থানীয় সংবাদমাধ্যমগুলো ভুল তথ্য ছড়াচ্ছে বলেও দাবি করেছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।