
ডেস্ক রিপোর্ট:
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরাকের মাটি ব্যবহার করে কোনো সামরিক তৎপরতা চালানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন শিয়া নেতা মুকতাদা আল-সাদর। তিনি বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন।
মুকতাদা আল-সাদর বলেন, ইরাককে কখনো হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা হয়নি। তাই ইরানের বাহিনী ও সংশ্লিষ্ট মিলিশিয়াদের উচিত ইরাকের ভূখণ্ড থেকে দূরে থাকা। তিনি সতর্ক করেন যে, কিছু অবাধ্য মিলিশিয়া যেন এমন পরিস্থিতি তৈরি না করে, যাতে উপসাগরীয় দেশগুলো ইরাককে লক্ষ্যবস্তু করার অজুহাত খুঁজে পায়।
তিনি আরও বলেন, ইরাককে আরেকটি অর্থহীন যুদ্ধে জড়িয়ে ফেলার চেষ্টা চলছে এবং এ অবস্থায় দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। আল-সাদর আশঙ্কা প্রকাশ করে বলেন, দেশের ভেতরে ও বাইরে থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলো সাম্প্রদায়িক বিভাজনকে কাজে লাগিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে।
তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের যুদ্ধে ইরাকের সম্পদ ও মর্যাদা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন দেশের সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতি শান্তি ও পারস্পরিক সমঝোতার আহ্বান জানিয়ে আল-সাদর বিদেশি সামরিক ঘাঁটিমুক্ত এবং বিদেশি আধিপত্য থেকে মুক্ত একটি অঞ্চল গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।