

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ নোটিশ দিয়েছে জেলা বিএনপি। মঙ্গলবার (২৮ জুলাই) জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক পত্রে তাকে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।
শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, আজাদ হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, উল্লাপাড়া থানা কার্যালয়ে এক বিএনপি নেতাকে মারধর এবং চাঁদাবাজির মামলার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে ২৬ জুলাই রাতে আজাদ হোসেনসহ বিএনপির ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ২৫ জুলাই সংঘটিত মারধরের ঘটনায় বিএনপি নেতা জাহিদুল ইসলাম মিস্টার এবং ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে আলমগীর হোসেন পৃথক দুটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হলে আজাদ হোসেনের জামিন মঞ্জুর করা হয়।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ শোকজ নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আজাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।