

রাজধানী ঢাকাসহ দেশের ৬ জেলায় চাকরি দিচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী বিকাশ কেন্দ্র। সংস্থাটি ব্রাঞ্চ ম্যানেজার (ক্ষুদ্রঋণ কর্মসূচি) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৬ জুলাই থেকে এবং চলবে ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নিয়োগের জন্য প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাইক্রোফিন্যান্স ও মাইক্রোএন্টারপ্রাইজ কার্যক্রম পরিচালনায় দক্ষতা এবং ৫ থেকে ৬ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। প্রার্থীদের মধ্যে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
কর্মস্থল হিসেবে কুমিল্লা, ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ এবং নরসিংদী উল্লেখ করা হয়েছে। শিক্ষানবিশকালে মাসিক বেতন ৪০,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ৪৫,৯৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিভিন্ন ভাতা ও সুবিধা প্রদান করা হবে।
আবেদন করতে আগ্রহী প্রার্থীরা সংস্থার ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ আগস্ট ২০২৬।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।