
ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের কাছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিক্ষোভের পর ভারতের বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক বাকযুদ্ধ শুরু হয়েছে। বিরোধী দলগুলোর মতে, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই পরিস্থিতিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে।
বিক্ষোভের সময় রাহুল গান্ধীকে আটক করার পর আম আদমি পার্টির (এএপি) নেতারা কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির সঙ্গে ‘তাল মিলিয়ে চলার’ অভিযোগ তোলেন। তাদের দাবি, কংগ্রেসের বিক্ষোভে সরকার দ্রুত সাড়া দিলেও, অন্য আন্দোলনগুলোর ক্ষেত্রে একই ধরনের উদ্যোগ দেখায়নি।
এ ধরনের মন্তব্যের পর আম আদমি পার্টি (এএপি) সমালোচনার মুখে পড়েছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তারা চলমান আন্দোলনকে দুর্বল করার চেষ্টা করছে।
এএপি সাংসদ সঞ্জয় সিং এক্সে লিখেছেন, সিজেপির আন্দোলনকে দুর্বল করতেই মোদি রাহুল গান্ধীকে বিক্ষোভে বসিয়েছেন। টিএমসি সাংসদ কীর্তি আজাদ এ বিষয়ে মন্তব্য করে বলেছেন, তিনি এ ধরনের আচরণ আশা করেননি।
প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে শুরু হওয়া আন্দোলন এখন বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক সংঘাতে রূপ নিয়েছে। বিজেপি অভিযোগ করেছে যে, কংগ্রেস ও এএপি উভয় দলই শিক্ষার্থীদের আন্দোলনকে নির্বাচনি স্বার্থে ব্যবহার করছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।