
বগুড়া সংবাদদাতা :
বগুড়ার কাহালু উপজেলায় পুকুরে গোসল করতে নেমে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—ওই গ্রামের রাজমিস্ত্রি ফারুক মণ্ডলের ছেলে ফাহিম (৮), মেয়ে সুরাইয়া (৬) এবং আসাদুলের ছেলে জাকিরুল (৬)। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে তিন শিশু বাড়ি থেকে বের হয়। পরে দুপুর ১টার দিকে গুচ্ছগ্রামসংলগ্ন একটি পুকুরে প্রথমে জাকিরুলের মরদেহ ভাসতে দেখা যায়।
স্থানীয়রা পরে পুকুর থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে কাহালু ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরাইয়ার মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে জানা গেছে, তিন শিশু পুকুরে গোসল করতে নেমে সাঁতার কাটার সময় পানিতে ডুবে যায়।
কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন চন্দ্র মাহাতো তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।