

পটুয়াখালীর মির্জাগঞ্জে তাবিজের কথা বলে এক নারীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে মো. মোস্তাফিজুর রহমান মাহাবুব (৪৫) নামে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার মাধবখালি ইউনিয়নের উত্তর চৈতা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মো. মোস্তাফিজুর রহমান মাহাবুব মাধবখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি এবং উত্তর চৈতা গ্রামের মৃত জয়নাল মৌলভীর ছেলে। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক এবং তার বাড়ির পাশে একটি ফার্মেসির দোকান রয়েছে।
ভুক্তভোগী নারীর অভিযোগ অনুযায়ী, জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান তার ভাইয়ের ছেলেকে তাবিজ দেওয়ার কথা বলে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে ঘরে ডেকে আনেন এবং সেখানে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নারীর স্বামী ও নয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। এক বছর আগে স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পর তিনি প্রায়ই মোস্তাফিজুর রহমানের কাছে তাবিজ নিতে আসতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মোস্তাফিজুর রহমান তার স্ত্রী ও সন্তানদের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন এবং পরে ওই নারীকে নিজের বাড়িতে নিয়ে আসেন।
ঘটনার সময় নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হন এবং পরে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মো. মোস্তাফিজুর রহমান মাহাবুবকে আটক করে। ভুক্তভোগী নারী থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন।
মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান জানান, আসামি মোস্তাফিজুর রহমান মাহাবুবকে গ্রেপ্তার করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।