

জিমেইল ইনবক্সে প্রচারমূলক ই-মেইল, নিউজলেটার, কেনাকাটার রসিদ ও বিভিন্ন নোটিফিকেশনের কারণে অনেক ব্যবহারকারীর ইনবক্স দ্রুত ভরে যায়। গুগলের বিনা মূল্যের ১৫ জিবি স্টোরেজও এই কারণে শেষ হয়ে যেতে পারে, যা জিমেইল, গুগল ড্রাইভ ও গুগল ফটোসের জন্য যৌথভাবে ব্যবহৃত হয়।
অতিরিক্ত স্টোরেজ কেনা গেলেও অপ্রয়োজনীয় ই-মেইল নিয়মিত জমতে থাকলে সেটিও পূর্ণ হয়ে যায়। তাই ইনবক্স পরিষ্কার রাখার জন্য একসঙ্গে অনেক ই-মেইল মুছে ফেলার পদ্ধতি জানা প্রয়োজন।
জিমেইল ওয়েব সংস্করণে প্রবেশ করে সার্চ বক্সে "Unsubscribe" লিখে অনুসন্ধান করলে আনসাবস্ক্রাইব সুবিধাযুক্ত প্রচারমূলক ই-মেইলগুলো দেখা যাবে। এরপর তালিকার ওপরের বাম পাশে থাকা চেকবক্সে ক্লিক করে "Select all conversations that match this search" অপশনে ক্লিক করতে হবে। এরপর ট্র্যাশ আইকনে চাপলেই নির্বাচিত সব ই-মেইল ট্র্যাশে চলে যাবে।
নির্দিষ্ট প্রেরকের সব ই-মেইল মুছতে চাইলে সার্চ বক্সে প্রেরকের নাম লিখে অনুসন্ধান করতে হবে। একইভাবে নির্দিষ্ট ঠিকানায় পাঠানো ই-মেইল খুঁজতেও একই পদ্ধতি অনুসরণ করা যায়।
জিমেইল থেকে মুছে ফেলা ই-মেইল সঙ্গে সঙ্গে স্থায়ীভাবে মুছে যায় না। এগুলো ট্র্যাশ ফোল্ডারে ৩০ দিন পর্যন্ত সংরক্ষিত থাকে, এ সময়ের মধ্যে প্রয়োজন হলে সেগুলো পুনরুদ্ধার করা যায়। তবে ৩০ দিন পার হলে ই-মেইলগুলো স্থায়ীভাবে মুছে যায়।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।