

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই গণঅভ্যুত্থানে শহীদ প্রতি পরিবারকে এক কোটি টাকা প্রদানসহ তিন দফা দাবি জানিয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় এনসিপির ঢাকা মহানগর উত্তর আয়োজিত দোয়া অনুষ্ঠানে এ দাবি উত্থাপন করা হয়।
এনসিপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, শহীদ পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করতে হবে। তিনি আরও জানান, শহীদ পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনের সংগঠকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে।
আরিফুল ইসলাম আদীব তৃতীয় দাবিতে উল্লেখ করেন, সরকারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আন্দোলনের হটস্পটের আশপাশের চিকিৎসকদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিস্তারিত ডকুমেন্টেশনের উদ্যোগ নিতে হবে।
দোয়া অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, মাহিন সরকার এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান মোনাজাত পরিচালনা করেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।