

এইচএসসি পরীক্ষা আন্দোলনের মাধ্যমে বাতিল বা বিনা পরীক্ষায় পাশের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি সরকার শুনতে প্রস্তুত, তবে পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে দেওয়া হবে না। তবে আন্দোলনের মাধ্যমে পরীক্ষা বাতিল কিংবা অটোপাসের সুযোগ দেওয়া হবে না।
তিনি জানান, এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অতীতে ঢালাওভাবে জিপিএ ৫ এবং অটোপাসের অপসংস্কৃতি তৈরি হয়েছিল। তিনি বলেন, শিক্ষার মান ক্ষুণ্ণ করার কোনো কাজ সরকার অ্যালাউ করবে না।
শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গুজব বা উসকানিতে বিভ্রান্ত না হয়ে নিয়ম অনুযায়ী পরীক্ষায় অংশ নেওয়া উচিত। অভিভাবকদেরও সন্তানদের পরীক্ষায় অংশগ্রহণে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ কারণে শিক্ষা পরিবেশে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।