

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, দেশের বিভিন্ন স্থানে আরবি হরফ লেখা পতাকা প্রদর্শনের ঘটনায় জড়িতদের সম্পর্কে তাদের কাছে সংগঠিত জঙ্গিবাদী তৎপরতার কোনো প্রমাণ নেই। তিনি জানান, কিছু মানুষ ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এ ধরনের কর্মকাণ্ডের চেষ্টা করতে পারে, তবে বড় ধরনের উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব নেই।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে শিক্ষার্থীদের আন্দোলন, বিদেশে গ্রেফতার আসামিদের প্রত্যর্পণ, মাদকবিরোধী অভিযান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদের তালিকা, পুলিশের বিরুদ্ধে অভিযোগ এবং আওয়ামী লীগের বিচারসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে, বাংলাদেশে উগ্রবাদী বা মৌলবাদী শক্তির উত্থান ঘটতে দেওয়া হবে না। মাদকবিরোধী অভিযানে ডগ স্কোয়াড গঠন এবং কর্মকর্তাদের প্রশিক্ষণের পরিকল্পনা রয়েছে। তিনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সক্ষমতা বাড়ানোর জন্য কিছু সময় লাগবে।
সালাহ উদ্দিন আহমদ বলেন, চাঁদাবাজি ও জুয়া ঠেকাতে বিদ্যমান আইনের দুর্বলতা রয়েছে এবং সরকার তা পর্যালোচনা করছে। তিনি উল্লেখ করেন, মাদকমুক্ত ও চাঁদাবাজিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় শক্তিশালী আইন এবং সামাজিক উদ্বুদ্ধকরণ প্রয়োজন।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা নিয়ে তিনি জানান, জাতিসংঘের প্রতিবেদনে প্রায় এক হাজার ৪০০ জনের মৃত্যুর কথা বলা হলেও সরকারের ধারণা প্রকৃত সংখ্যা দুই হাজারের বেশি হতে পারে। তিনি বলেন, তদন্ত দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট তদন্ত দলকে অনুরোধ করা হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।