

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে রুস্তম আলী নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে এবং আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত পাঁচ থেকে ছয়জন।
পুলিশ সূত্রে জানা যায়, আস্তমা গ্রামের নজিব আলী (৭০) ও আরিছ আলী (৫৫) পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে আস্তমা পয়েন্টে উভয়পক্ষের মধ্যে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে রাত আনুমানিক ১০টার দিকে নজিব আলীর বাড়ির পাশের মোবাইল টাওয়ারের সামনে আবারও সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের আরও কয়েকজন আহত হন, যাদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
গুরুতর আহত অবস্থায় রুস্তম আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে এবং অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। শান্তিগঞ্জ থানার ওসি অলিউল্লাহ জানিয়েছেন, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হবে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক রয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।