

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে পুলিশ ১৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে ২৩ থেকে ৫৭ বছর বয়সী নেতাকর্মীরা রয়েছেন। এ সময় ৪টি হাইস গাড়ি, ৭টি মোটরসাইকেল ও একটি ব্যানার জব্দ করা হয়েছে। স্থানীয় বিএনপির নেতাকর্মী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
পুলিশের দাবি, গত কয়েক মাসে ভাঙা ব্রিজ ও আশপাশের এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৮ থেকে ১০টি ঝটিকা মিছিল হয়েছে, যা যান চলাচলে বিঘ্ন ঘটিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে নজরদারি বাড়ানো হয়েছে।
সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নুর মোহাম্মদ বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।