

হরমুজ প্রণালিতে দুটি সুপার ট্যাংকারে হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। হামলার কারণ হিসেবে আইআরজিসি জানিয়েছে, সতর্কবার্তা উপেক্ষা করে চলাচল করায় এই হামলা করা হয়েছে।
মঙ্গলবার আইআরজিসির বিবৃতির বরাতে ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজে এ তথ্য প্রকাশ করা হয়। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমানের সমুদ্রসীমার হরমুজ প্রণালিতে ইরান তাদের দুটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলায় অন্তত একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন।
আইআরজিসি তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ট্যাংকারগুলো তাদের নেভিগেশন সিস্টেম বন্ধ করে চলাচল করছিল এবং তারা যুক্তরাষ্ট্রের নির্দেশনা অনুযায়ী চলার চেষ্টা করছিল। হামলার পর ট্যাংকার দুটি অচল হয়ে পড়ে।
এদিকে, ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে অবরোধ পুনর্বহাল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে জাহাজগুলোর কাছ থেকে অর্থ আদায় করা হবে।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘হরমুজ প্রণালির অভিভাবক’ হিসেবে যুক্তরাষ্ট্র আবির্ভূত হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যয়ের জন্য কার্গোর ওপর ২০ শতাংশ হারে অর্থ আদায় করা হবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।