

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের বন্যাকবলিত ১১ জেলার মানুষের স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে স্বাস্থ্যকর্মীদের মাঠপর্যায়ে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার পর্যাপ্ত ওষুধ, স্যালাইন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রস্তুত রেখেছে যাতে রোগীরা চিকিৎসাবঞ্চিত না হন।
মন্ত্রী জানান, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে এবং জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম মোতায়েন করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সাপের কামড়ের চিকিৎসার জন্য পর্যাপ্ত ওষুধ বরাদ্দ দেওয়া হয়েছে এবং দূষিত পানির কারণে ডায়রিয়া বা কলেরা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বাস্থ্যসচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, বন্যাকবলিত এলাকায় সাপে কাটা ৯৫ জন রোগী চিকিৎসা নিয়েছেন এবং সবাই সুস্থ আছেন। এছাড়া, পানিবাহিত রোগ প্রতিরোধে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হচ্ছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।