
সাতক্ষীরা সংবাদদাতা :
সাতক্ষীরার কলারোয়া কৃষি ব্যাংক শাখায় কৃষিঋণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করতে এসে বাংলাদেশ কৃষি ব্যাংকের বিভাগীয় কার্যালয়ের চার সদস্যের একটি তদন্ত দলের বিরুদ্ধে দায়সারাভাবে দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তারা ভুক্তভোগী গ্রাহকদের বক্তব্য উপেক্ষা করেছেন।
জানা গেছে, সম্প্রতি কলারোয়া কৃষি ব্যাংক শাখার ঋণগ্রহীতা কৃষকদের হয়রানি ও দুর্নীতির বিষয়ে দেশের বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। এসব প্রতিবেদন প্রকাশের পর কেন্দ্রীয় কার্যালয়ের নির্দেশে সোমবার (১৩ জুলাই) তদন্ত দলটি ব্যাংকটিতে আসে।
তদন্ত দলে ছিলেন বিভাগীয় কার্যালয়ের ডিজিএম ফয়সাল, এজিএম জলিলসহ চার কর্মকর্তা। অভিযোগ রয়েছে, তারা তদন্ত চলাকালে কোনো ভুক্তভোগী গ্রাহক বা অভিযোগকারীর সঙ্গে সাক্ষাৎ করেননি। স্থানীয়দের মতে, তদন্তের প্রক্রিয়া ছিল পূর্বপরিকল্পিত এবং প্রকৃত অনিয়ম উদঘাটনের পরিবর্তে অভিযুক্তদের রক্ষার চেষ্টা করা হয়েছে।
একাধিক অভিযোগকারী জানান, তদন্ত কর্মকর্তারা ব্যাংকের নথিপত্র পর্যালোচনার চেয়ে আপ্যায়ন ও ভোজনেই বেশি সময় ব্যয় করেছেন। তাদের মতে, এটি একটি দায়সারাভাবে পরিচালিত তদন্ত ছিল।
ভুক্তভোগীরা দাবি করেছেন, কেন্দ্রীয় কার্যালয় বা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে পুনরায় তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। তারা সতর্ক করেছেন যে, এ ধরনের তদন্ত চলতে থাকলে ব্যাংকিং খাতে জবাবদিহিতা আরও দুর্বল হবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।