
মৌলভীবাজার সংবাদদাতা :
মৌলভীবাজারের প্রধান নদ-নদীগুলোর পানি কমতে শুরু করেছে। শনিবার (১১ জুলাই) সকালে মনুনদীর পানি এখনও বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে, ধলাই, জুড়ী ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের রাজনগরে মনুনদীর দুটি স্থান উজিরপুর ও একামধু এবং কুলাউড়ার পৃথিমপাশা ইউনিয়নের শিকরিয়া এলাকায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ভাঙন দিয়ে বন্যার পানি প্রবল বেগে বের হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।
বন্যায় ৪৫টি গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি। অনেকেই বাড়ি-ঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। বন্যা কবলিত এলাকায় সরকারি ও ব্যক্তি উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, ৯টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৪০০ মানুষ আশ্রয় নিয়েছেন। জেলা প্রশাসন মৌলভীবাজার রাজনগর উপজেলার বন্যার্ত মানুষের জন্য দুই মেট্রিক টন চাল বিশেষ বরাদ্দ দিয়েছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ জানিয়েছেন, শনিবার সকালে মনুনদী, ধলাই, জুড়ী ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও পানি প্রবেশ করছে। সার্বিক পরিস্থিতি গুরুত্বের সঙ্গে নজরদারি করা হচ্ছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।