
ডেস্ক রিপোর্ট :
চীনের তিব্বতে নির্মাণাধীন বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পের নিচে একটি সক্রিয় ভূগর্ভস্থ ফল্ট লাইনের অস্তিত্ব পাওয়া গেছে। এই তথ্য প্রকাশ করেছে চীনের একটি ভূতাত্ত্বিক গবেষণা দল।
গবেষণায় বলা হয়েছে, 'পাইঝেন ফল্ট' নামের এই ভূগর্ভস্থ ফাটলটি বরফ যুগ থেকে সক্রিয় রয়েছে। এর ফলে নির্মাণাধীন মেগা বাঁধের কাঠামোগত নিরাপত্তা ও স্থায়িত্বের ওপর বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
হংকং-ভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, চেংদু ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং চায়না জিওলজিক্যাল সার্ভের যৌথ গবেষণায় এই তথ্য উঠে এসেছে। গবেষকরা সতর্ক করেছেন যে, বাঁধের জলাধারে পানি পূর্ণ হলে ভূমিকম্প ও ফল্ট লাইনের কম্পনের কারণে ভূমিধস ঘটতে পারে।
গবেষকরা বলছেন, এই বাঁধটি ভারত ও বাংলাদেশের জন্য একটি 'ভূতাত্ত্বিক টাইম বোমা' হিসেবে আবির্ভূত হয়েছে। কারণ, ব্রহ্মপুত্র নদীর ওপর নির্মিত এই বাঁধের কারণে দুই দেশের ভূমিকম্প-প্রবণ অঞ্চলে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।
গবেষণায় উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে তিব্বতের মিলিনে সংঘটিত ৬.৯ মাত্রার ভূমিকম্পের প্রভাবও এই ফল্ট লাইনের সক্রিয়তার প্রমাণ। বিজ্ঞানীরা সতর্ক করেছেন, যেকোনো সময় বড় মাত্রার ভূমিকম্প হলে বাঁধটি ধসে পড়তে পারে, যা বিস্তৃত অঞ্চলে বিপর্যয় সৃষ্টি করবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।