

আগামী সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এটি বরিশাল বিভাগে তার প্রথম আনুষ্ঠানিক সফর হবে। সফরের অংশ হিসেবে তিনি গৌরনদী উপজেলায় একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম জানান, আগামী সোমবার সকাল সাড়ে ১০টায় বাটাজোর ইউনিয়নের পুনঃখনন করা বাটাজোর-সরিকল খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।
২০০৩ সালে তারেক রহমান গৌরনদী সফর করেছিলেন। সে সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা কুতুবপুর স্বনির্ভর খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন।
সফরের স্মৃতিচারণ করে তৎকালীন গৌরনদী উপজেলা যুবদলের আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, ২০০৩ সালে তারেক রহমান স্থানীয় জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন। ২২ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে তার সফর এলাকাবাসীর জন্য তাৎপর্যপূর্ণ।
উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান জানান, তারা প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি জেনেছেন এবং সফর সফল করতে প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ বিরাজ করছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।