

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ভারী বর্ষণের ফলে মৎস্য চাষিদের ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা ৬ দিনের বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যা সাধারণ জীবনযাত্রাকেও প্রভাবিত করেছে।
স্থানীয় মৎস্য বিভাগ জানিয়েছে, প্রবল বর্ষণের কারণে প্রায় চার শতাধিক মাছের ঘের ও পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে এক কোটি ৭০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে সঠিক পরিসংখ্যান নিরূপণ করা হলে এই সংখ্যা আরও বাড়তে পারে।
চাকামইয়া, চম্পাপুর, নীলগঞ্জ, ধুলসার, ধানখালী ও মহিপুরের মৎস্য চাষিরা এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক চাষির মাছের ঘের তলিয়ে গেছে এবং মাছ ভেসে গেছে।
চম্পাপুর ইউপির চালিতাবুনিয়া গ্রামের মৎস্য চাষি হুমায়ূন কবির জানান, তার তিন একর জমির মাছের ঘের তলিয়ে গেছে, যার ফলে তিনি অন্তত ৫ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করা হচ্ছে এবং এই তালিকা মৎস্য অধিদপ্তরে পাঠানো হবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।