
চট্টগ্রাম সংবাদদাতা :
চট্টগ্রামের সীতাকুণ্ড শিল্পাঞ্চলে অবস্থিত কেএসআরএমের তিনটি শিল্প কারখানা পরিদর্শন করেছেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩, চট্টগ্রামের পুলিশ সুপার মাহমুদা বেগম। সোমবার (০৭ জুলাই) তিনি এই পরিদর্শন করেন।
পুলিশ সুপার পরিদর্শনের সময় উৎপাদন কার্যক্রম, কারখানার নিরাপত্তা ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা, শ্রমিকদের কর্মপরিবেশ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে তিনি কেএসআরএমের ব্যবস্থাপনা পর্ষদ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় শ্রমিকদের কল্যাণ, নিরাপদ কর্মপরিবেশ এবং শিল্প উৎপাদনের স্বাভাবিক গতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
মাহমুদা বেগম বলেন, দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি শিল্পখাত। তাই শিল্পাঞ্চলে স্থিতিশীল পরিবেশ বজায় রাখা এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অন্যতম অগ্রাধিকার।
পরিদর্শনকালে কেএসআরএম শিল্প গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সেলিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।