
রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২০০টি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সম্প্রতি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমানে শহরের ১৬টি গুরুত্বপূর্ণ মোড়ে ৩৭টি এআই ক্যামেরা এবং ৮০টি পিটিজেড ক্যামেরা দিয়ে নজরদারি চলছে। নতুন ক্যামেরাগুলো প্রথম ধাপে মতিঝিল, উত্তরা, শাহবাগ-আবদুল্লাহপুর ভিআইপি সড়ক, পূর্বাচল এক্সপ্রেসওয়ে এবং মিরপুর এলাকায় স্থাপন করা হবে।
আগামী আগস্ট মাসের মধ্যে এসব এলাকায় এআই ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ৩০০ ফুট এলাকায় কাজ শুরু হয়েছে, এবং আগামী চার মাসে ৬০টি ক্যামেরা স্থাপন করা হবে।
এআই ক্যামেরা ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে ডাকযোগে মামলার নোটিশ পাঠায়। বর্তমানে রাজধানীর ১০ শতাংশের কিছু বেশি এলাকায় এ প্রযুক্তি চালু হয়েছে এবং ৭ মে থেকে এআই ক্যামেরার মাধ্যমে দেড় হাজারের বেশি মামলা হয়েছে।
ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, যেসব এলাকায় সিগন্যাল ব্যবস্থাই অকার্যকর, সেখানে সিগন্যাল অমান্যের ঘটনায় মামলা দেওয়া সম্ভব হচ্ছে না।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।