
সরকার তিনটি নতুন উপজেলা গঠনের প্রজ্ঞাপন জারি করেছে। নতুন উপজেলা তিনটি হলো ‘ফটিকছড়ি উত্তর’, ‘দক্ষিণ গফরগাঁও’ এবং ‘বাঙ্গরা’।
বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ নিকার-১ শাখা থেকে পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে ‘বাঙ্গরা’ উপজেলা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন উপজেলা গঠনের জন্য বিভিন্ন অফিসের সেট-আপ অনুমোদন করা হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।