
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির মাধ্যমে ৫৫টি স্বল্প ও দীর্ঘ মেয়াদি ট্রেড/কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
[caption id="attachment_7834" align="aligncenter" width="800"]
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী[/caption]
বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। অধিবেশনের সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মন্ত্রী বলেন, বৈদেশিক শ্রমবাজারের সুসংহতকরণ এবং সম্প্রসারণের জন্য দক্ষ কর্মী গড়ে তোলা হচ্ছে। এছাড়া, বিদেশগামী কর্মীদের জন্য অভিবাসন ব্যয় এবং দালালচক্রের প্রতারণা নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।
তিনি আরও জানান, বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়াকে স্বচ্ছ ও সহজতর করতে বৈদেশিক কর্মসংস্থান প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এর ফলে দালালদের দৌরাত্ব হ্রাস পাবে এবং অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে।
এছাড়া, দালাল বা সাব-এজেন্টদের আইনি কাঠামোর আওতায় আনার জন্য সরকার নতুন বিধিমালা প্রণয়ন করেছে। স্থানীয় পর্যায়ে অভিবাসন কার্যক্রম বাস্তবায়নের জন্য জেলা এবং উপজেলা পর্যায়ে অভিবাসন সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।