
জামালপুর সংবাদদাতা :
জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে ৪ জুলাই শনিবার বাংলা ২য় পত্রের পরীক্ষায় ১০০ জন পরীক্ষার্থী ভুল প্রশ্নপত্রের মুখোমুখি হন। তারা ২০২৬ সালের পরীক্ষার্থীরা, কিন্তু তাদের প্রশ্নপত্র ছিল ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী।
সরকারি জাহেদা সফির মহিলা কলেজের শিক্ষার্থী তিলা জামালি বলেন, “পরীক্ষা শেষে আমি দেখি যে, আমার প্রশ্নের উপরে লেখা ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী। আমি ২ বছর ধরে এই ৩ ঘণ্টার জন্য প্রিপারেশন নিয়েছি। তাদের একটি ভুলের কারণে আমার এ-প্লাস কেটে যাবে না এটার নিশ্চয়তা কি?”
আরেক পরীক্ষার্থী নুসরাত জাহান জানান, “আমরা ১০০ জন অন্য একটি প্রশ্নপত্রে পরীক্ষা দিলাম। এখন পাস করবো নাকি ফেল করবো সেটি নিয়ে সন্দেহ রয়েছে। পাস করলেও এ-প্লাস আসবে কিনা সেটি জানি না।”
এ বিষয়ে আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মীর শওকত আলম মীর বলেন, “আমাদের কাছে যে প্রশ্নপত্র আসে, সেগুলোতে ২০টি প্রশ্নপত্রের একটি বান্ডেল হয়। ৪২০২ নম্বর কক্ষের জন্য যে ৫টি বান্ডেল খোলা হয়েছিল, সেগুলোর উপরে ২০২৬ সালের প্রশ্নপত্র লেখা ছিল, কিন্তু ভেতরে ২০২৫ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন ছিল।”
অধ্যক্ষ মীর আরও জানান, বিষয়টি জানাজানির পর তারা বোর্ডে যোগাযোগ করেন এবং বোর্ড থেকে নির্দেশনা আসে যে, ওই ১০০ পরীক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠাতে হবে। তাদের উত্তরপত্র নমনীয়ভাবে ২০২৫ সালের প্রশ্নপত্র অনুযায়ী মূল্যায়ন করা হবে। সরকারি আশেক মাহমুদ কলেজের কেন্দ্রটিতে বাংলা ২য় পত্রে অনিয়মিত ও মানোন্নয়নের জন্য পরীক্ষা দিয়েছেন ৬৯ জন, সব মিলিয়ে পরীক্ষার্থী সংখ্যা নয় শতাধিক।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।