
সিরাজগঞ্জ সংবাদদাতা :
সিরাজগঞ্জের কাজিপুরে দুই বালু ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন, লক্ষীপুর জেলার চর রমণীমোহন ইউনিয়নের মধুঘাট গ্রামের আলাউদ্দিন চৌকিদারের পুত্র শাহজামাল (৩০) এবং নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ফতেপুর গ্রামের আকতার হোসেনের পুত্র বাবু মিয়া (৩৫)।
বুধবার দুপুরে ঢেকুরিয়া ইকোপার্কের কাছে যমুনা নদীতে অভিযান পরিচালনা করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, যিনি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটও। এই অভিযানে কাজিপুর থানা পুলিশ ও উপজেলা আনসার বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪(ঙ) ধারা ভঙ্গের অভিযোগে তাদেরকে অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের সাজা প্রদান করা হয়। অভিযানের সময় তারা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।