ডেস্ক রিপোর্ট :
ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র মাঠের বাইরেও বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত। তার সবচেয়ে বড় শখ হলো ঘড়ি সংগ্রহ করা, যার মোট মূল্য প্রায় ৮০ লাখ মার্কিন ডলার বা ৯৬ কোটি টাকা।
সম্প্রতি বিশ্বকাপে বিরতির সময় তিনি নতুন একটি বিলাসবহুল ঘড়ি কিনে আবারও আলোচনায় আসেন। ১০ লাখ ডলার ব্যয়ে কেনা এই ঘড়িটি ‘অ্যাস্ট্রোনোমিয়া ড্রাগন অ্যান্ড টাইগার’ নামে পরিচিত। এটি সাদা সোনা দিয়ে তৈরি এবং এতে ২৮৬টি হীরা বসানো রয়েছে।
নেইমারের সংগ্রহে থাকা অন্যতম মূল্যবান ঘড়ি হলো ‘রিচার্ড মিল আরএম ৬৮-০১ সিরিল কঙ্গো’, যার মাত্র ৩০টি মডেল বিশ্বজুড়ে রয়েছে এবং একটির মূল্য প্রায় ১৬ লাখ পাউন্ড। এছাড়া, তার সংগ্রহে অন্তত ছয়টি ঘড়ির মূল্য ২ লাখ পাউন্ডের বেশি।
নেইমারের ঘড়ির সংগ্রহে রয়েছে রোলেক্সের মতো প্রিমিয়াম ব্র্যান্ড এবং ব্যাটম্যানের থিমে তৈরি দুটি কাস্টম ঘড়ি। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও, ভক্তরা আশা করছেন, বিশ্বকাপে তিনি আবারও তার সামর্থ্যের প্রমাণ দেবেন এবং ব্রাজিলকে ষষ্ঠ শিরোপা জয়ে নেতৃত্ব দেবেন।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।