চট্টগ্রাম সংবাদদাতা :
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২ হাজার ২৬০ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (৩০ জুন) নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে সভাপতিত্ব করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন। এ সময় ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট ১ হাজার ৬৬৫ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৪০০ টাকা উপস্থাপন করা হয়।
মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, ২০২৪ সালের ৩ নভেম্বর দায়িত্ব গ্রহণের সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের দেনার পরিমাণ ছিল ৫৯৬ কোটি টাকা, যা বর্তমানে ৩৮০ কোটি টাকায় নেমে এসেছে। চলতি অর্থবছরে আয়কর বাবদ ৪৭ কোটি ৭৩ লাখ টাকা এবং ভ্যাট বাবদ ৮৬ কোটি ৭৪ লাখ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
তিনি বলেন, করপোরেশনের সব ধরনের দেনা শূন্যের কোটায় নামিয়ে আনা হবে এবং চট্টগ্রাম সিটি করপোরেশনকে আর্থিকভাবে স্বাবলম্বী প্রতিষ্ঠানে পরিণত করাই তার লক্ষ্য। এছাড়া, নাগরিক সেবা সহজ ও ডিজিটাল করতে আগামী ১২ জুলাই ‘আমাদের চট্টগ্রাম’ নামে ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস অ্যাপ্লিকেশন চালুর ঘোষণা দেন তিনি।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।