
আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য রাজনৈতিক পরিচয়কে কখনো প্রাধান্য দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অপরাধী ছাড়া দলীয় বিবেচনায় পুলিশ কাউকে গ্রেফতার করছে না।
মঙ্গলবার (৩০ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি বলেন, বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ঐতিহাসিক সাফল্য এসেছে। খুন, ডাকাতি, নারী ও শিশু নির্যাতনের তথ্য সংসদে উপস্থাপন করা হয়েছে, তবে ধর্ষণ মামলার সংখ্যা কিছুটা বেড়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগে ভুক্তভোগীরা থানায় মামলা করতে পারতেন না, কিন্তু এখন তারা সহজেই অভিযোগ করতে পারছেন। ধর্ষণের ক্ষেত্রে পুলিশ ডিপার্টমেন্টের কার্যক্রমে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, যার ফলে রামিষা হত্যার বিচার ১৫ থেকে ১৭ দিনের মধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে একটি স্বয়ংসম্পূর্ণ ডিপার্টমেন্ট হিসেবে পরিচালনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আধুনিক পরীক্ষাগার ও প্রযুক্তিনির্ভর সরঞ্জাম সংযোজনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে কর্মকর্তাদের নিরাপত্তা ও আধুনিক সরঞ্জাম দেওয়া হবে।
সম্পাদক : এম কামাল কবীর 📧 [email protected] ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧[email protected] ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।