
সিরাজগঞ্জে নারীদের নিয়ে মাদকবিরোধী সচেতনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মাদককে না বলি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি’ স্লোগানে আয়োজিত এ সভায় মাদকের ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। রবিবার (২৮ জুন) বিকেল ৫টা ৩০ মিনিটে সয়াধানগড়া মধ্যপাড়া আজাদ মসজিদ সংলগ্ন এলাকায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ। আলোচনা সভাটি পরিচালনা করেন নির্জনা পরিবহনের পরিচালক শেখ কামাল। স্থানীয় বাসিন্দা মোছা. ঝরি বেগম বলেন, একজন মা তার সন্তানকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পারেন। পরিবার থেকেই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আরেক বাসিন্দা রোকেয়া খাতুন জানান, মাদকের কারণে অনেক পরিবারে অশান্তি সৃষ্টি হয়। সমাজের প্রতিটি নারীকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। শেখ কামাল বলেন, নারীদের সক্রিয় ভূমিকা মাদকবিরোধী আন্দোলনকে শক্তিশালী করবে।
নূর কায়েম সবুজ বলেন, মাদক একটি নীরব ঘাতক, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লক্ষ্য একটি সুস্থ, মানবিক ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করা।
সম্পাদক : এম কামাল কবীর 📧 m.kamalkabir62@gmail.com ✆ +৮৮০১৭১৪৯২৫৬০৬ ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ হোল্ডিং নং ২ (৩য় তলা), রোড নং : ১, ব্লখ : খ,পি সি কালচার আদাবর,ঢাকা -১২০৭।
📧bartomankhobor@gmail.com ✆ +৮৮০১৮৮০১১৫৮৪৪
কপিরাইট @২০২৬, দৈনিক বর্তমান খবর সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের যেকোনো লেখা, ছবি বা ভিডিও ব্যবহার করা বেআইনি ও দন্ডনীয় অপরাধ।